পুজোর সাজে নতুনত্ব কীভাবে আনা যায়, তা ভেবে ভেবে হয়রান! পোশাক-গহনা তো বটেই, মেক-আপ প্রোডাক্টও যাতে তাকলাগানো হয়, খেয়াল রাখতে হবে সেদিকে। বহু বছর ধরেই সাজের বাড়াবাড়ি নয়, একেবারে হালকা, কোমল, প্যাস্টেল-ন্যুড ঘেঁষা রঙ সাজে ‘ইন’। লিপস্টিকের ক্ষেত্রেও তাই।
আরও পড়ুন:
তবে লিপস্টিকের ক্ষেত্রে রঙের চাইতেও বড় মাথাব্যথা হয় টেক্সচার নিয়ে। লিপস্টিকপ্রেমীরা দুই ভাগে ভাগ হয়ে যান। একদলের পছন্দ অভিজাত ম্যাট ফিনিশ, অর্থাৎ বাড়তি চকমক নয়, দেখে মনে হবে যেন রঙটি পাকাপাকিভাবে বসে গিয়েছে ঠোঁটে। অন্য একদলের আবার পছন্দ গ্লস। এমন লিপ প্রোডাক্ট ব্যবহার করলে মনে হবে যেন রস চুইয়ে পড়ছে সদ্য রাঙানো ঠোঁট দুটি থেকে!

কিন্তু বর্তমান ট্রেন্ড জানাচ্ছে, চলতি বছরে এই দুই ধরনই ত্যাগ করে লিপস্টিকপ্রেমীরা পছন্দ করছে সম্পূর্ণ নতুন এক ধরনের লিপস্টিক (Bloss Is The New Lip Trend Taking Over 2026)। সোশাল মিডিয়ায় তাই রীতিমতো ট্রেন্ডিং ‘ব্লস’!
‘ব্লস’ আদতে এক হাইব্রিড লিপ ফর্মুলা, যেখানে একই সঙ্গে গ্লস আর লিপ বাম রয়েছে। অর্থাৎ গ্লসের কাচের মতো উজ্জ্বলতা তো থাকছেই। সঙ্গে লিপবামের পুষ্টিগুণ। যাঁদের কোনও লিপ প্রোডাক্টেই মন ভরছে না, তাঁদের জন্য ব্লস হতে পারে নতুন সমাধান।
আসলে লিপ গ্লস দেখতে উজ্জ্বল হলেও আরামদায়ক নয়। অনেকেই একে অতিরিক্ত আঠালো ও চ্যাটচ্যাটে হওয়ার কারণে অপছন্দ করেন। তোলার পর ঠোঁট যে অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তাও বলেন অনেকেই। অন্যদিকে, লিপ বামের মূল লক্ষ্য ঠোঁটকে নরম ও ময়েশ্চারাইজড রাখা। কিন্তু তাতে গ্লসের মতো দৃশ্যমান উজ্জ্বলতা খুব একটা পাওয়া যেত না।
হ্যাশট্যাগ লিপব্লস ইতিমধ্যেই ট্রেন্ডিং। বাজারে ইতিমধ্যেই একাধিক এমন প্রোডাক্ট রয়েছে যা ব্যবহার করে সেজে উঠলে ঠোঁট লিপব্লসের লুক পাবে। তবে তা যদি না থাকে, তবে নিজের মতো করেও লিপব্লস এফেক্ট আনা যেতে পারে সাজে। এর জন্য প্রথমে ঠোঁটকে ভালোভাবে মাইল্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। ঠোঁট খুব পাতলা হলে লিপ প্লাম্পার ব্যবহার করা যায়।

এরপর পছন্দের কোমল কোনও রঙে রাঙিয়ে তুলুন ঠোঁটকে। এই লিপস্টিক ম্যাট না হওয়াই ভালো। সাজ সম্পূর্ণ করুন নন-স্টিকি লিপ গ্লস বা লিপ অয়েল দিয়ে। এতে একই সঙ্গে বাম ও গ্লসের লুক আনা সম্ভব হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্লস কোনও ক্ষণস্থায়ী ট্রেন্ড নয়, বরং ভবিষ্যতে রীতিমত জনপ্রিয় হয়ে উঠতে চলেছে। আসছে পুজোয় সেজে উঠবেন নাকি এই নতুন লিপ লুকে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের