Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Crispy Cookies Without Oven

ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি

সাধারণ গৃহস্থবাড়ি মাত্রেই যে ওভেন থাকবে, তেমন নয়। কিন্তু তা বলে কি কুকিজ খাওয়ার ইচ্ছে হতে পারে না?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৩:১৭

options
link
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি zoom
কেনা নাকি ঘরেই বানানো, বুঝতেই পারবেন না!
Advertisement

ইন্টারনেট ঘাঁটলেই জুটে যায় কুকিজ বানানোর হরেক রকম মজাদার রেসিপি। তৈরির পদ্ধতিতে ফারাক থাকলেও একটা বিষয় সবের ক্ষেত্রেই এক— তা হল কুকিজ বানাতে ওভেনের প্রয়োজন। সাধারণ গৃহস্থবাড়ি মাত্রেই যে ওভেন থাকবে, তেমন নয়। কিন্তু তা বলে কি কুকিজ খাওয়ার ইচ্ছে হতে পারে না? আজ রইল ওভেন ছাড়াই কুকিজ তৈরির এক অভিনব রেসিপি। স্বাদ-গন্ধে ওভেনে তৈরি কুকিজের ক্ষেত্রে সামান্যতম তফাৎও মালুম পড়বে না।

How to Bake Delicious, Crispy Cookies at Home Without an Oven

Advertisement

কুকিজ তৈরির উপকরণ
• ১ কাপ ময়দা
• অর্ধেক কাপ মাখন
• অর্ধেক কাপ গুঁড়ো চিনি
• অর্ধেক চা-চামচ বেকিং পাউডার
• কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স
• পছন্দমতো চকলেট চিপস বা ড্রাই ফ্রুটস

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কীভাবে তৈরি করবেন?
১ নং ধাপ: পাত্রে মাখন ও গুঁড়ো চিনি নিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ও তুলোর মতো নরম হয়ে এলে বুঝবেন ঠিকভাবে মিশেছে।
২ নং ধাপ: এতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

৩ নং ধাপ: আলাদা পাত্রে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে ছেঁকে নিয়ে, তারপর ধীরে ধীরে মাখন-চিনির মিশ্রণে তা মেশান। পরিষ্কার হাত দিয়ে মেখে নরম ডো তৈরি করুন। চাইলে এই সময় চকলেট চিপস বা ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে পারেন।
৪ নং ধাপ: ডো থেকে ছোট ছোট লেচি কাটুন, প্রথমে গোল করে নিয়ে, তারপর চ্যাপ্টা কুকিজের আকার দিন। সেগুলিকে একটি স্টিলের প্লেট বা ছোট বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে তার উপর সাজিয়ে নিন।

How to Bake Delicious, Crispy Cookies at Home Without an Oven

৫ নং ধাপ: এবারের কাজ বেশ কঠিন। একটি ভারী প্যান, কুকার বা ডেকচিতে প্রথমে প্রায় ১–১.৫ কাপ লবণ ছড়িয়ে দিন। লবণের উপর একটি ছোট স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট কম-মাঝারি আঁচে প্রিহিট করুন।
৬ নং ধাপ: প্যান প্রিহিট হয়ে গেলে সাবধানে ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর কুকিজ-সহ প্লেটটি বসিয়ে দিন। আবার ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ১৫–২৫ মিনিট রেখে দিন। রান্নার সময় বারবার ঢাকনা খুলবেন না, কারণ এতে ভেতরের তাপ বেরিয়ে যায় এবং কুকিজ বেক হতে সময় বেশি লাগে।
৭ নং ধাপ: কুকিজ তৈরি হয়ে গেলে প্যান থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পরই কুকিজ আরও মুচমুচে হয়ে উঠবে।

মনে রাখবেন, বেশি আঁচে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে, অথচ ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। ধৈর্য ধরে কম আঁচে বেক করলে ওভেন ছাড়াই তৈরি হবে সুস্বাদু, মুচমুচে ঘরোয়া কুকিজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.