ছেলেকেই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বাবা, অমিতাভ-ঋষির কাণ্ডকারখানায় তাজ্জব দর্শক

দেখুন নতুন ছবির টিজার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ১৬:২৬

options
link
ছেলেকেই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বাবা, অমিতাভ-ঋষির কাণ্ডকারখানায় তাজ্জব দর্শক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার বয়স ১০২, আর ছেলের বয়স ৭৫। ১০২ বছরেও বাবা ঝলমলে এবং যৌবনে পরিপূর্ণ। তিনি ছেলেকে ‘বৃদ্ধাশ্রম’-এ পাঠিয়ে গড়তে চলেছেন রেকর্ড। পিতা-পুত্রের এরকমই চমকপ্রদ সম্পর্কের কাহিনি উঠে এসেছে পরিচালক উমেশ শুক্লার পরবর্তী ছবি ‘১০২ নট আউট’-এ। ছবির টিজার মুক্তিতেই সে কাণ্ডকারখানা দেখে হেসে খুন দর্শক।

Advertisement

ছবিতে অমিতাভ বচ্চন ১০২ বছরের একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর ঋষি কাপুর এখানে তাঁর ৭৫ বছর বয়সি  ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার কাহিনি গুজরাটি নাটক থেকে নেওয়া বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেছেন, ‘এই নাটকটা দেখে আমার এত ভাল লেগেছিল যে,  তখনই এটা নিয়ে সিনেমা বানাবো ঠিক করে নিয়েছিলাম।’ পরিচালক এই ছবি প্রসঙ্গে আরও জানিয়েছেন, ‘এটি বাবা ছেলের একটি অন্যরকম সম্পর্কের গল্প।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবিতে একদিকে দেখানো হবে পিতা পুত্রের সম্পর্ক।আবার অন্যদিকে এই সময়ের একটি চর্চিত ইস্যুকে একদম অন্যরকমভাবে এই ছবির মধ্যে দিয়ে সকলের সামনে তুলে ধরবেন পরিচালক। তাই ছবির টিজার দেখলেই বোঝা যায় ১০২ বছরের একজন বাবা আর ৭৫ বছর বয়সী একজন ছেলের মধ্যে সম্পর্ক কতটা মজাদার। কিন্তু টিজারের একদম শেষের দিকে বাবা অমিতাভ ছেলে ঋষিকে বলছেন, আমি বোধহয় প্রথম বাবা যে ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেকর্ড গড়তে চলেছি। এখান থেকেই শুরু হবে সিনেমার আসল গল্প।

২৭ বছর পর আবার অমিতাভ এবং ঋষি একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগে দুজনকে ‘কুলি’, ‘কভি কভি’, ‘অমর আকবার অ্যান্টনি’-র মতো বিখ্যাত ছবিতে একসঙ্গে কাজ করতে দেখেছে দর্শক। কিন্তু আজ এতবছর পরে এইরকম একটা চরিত্রে যে  দুজনকে একসঙ্গে পাওয়া যাবে, এটা বোধহয় দর্শক ভাবতেই পারেননি। অমিতাভ বচ্চন স্বয়ং এই প্রসঙ্গে বলেছেন, ‘আমি জানি আপনারা নতুন প্রজন্মের প্রেম দেখতে বেশি ভালবাসেন। কিন্তু এই ছবিতে পিতা পুত্রের মধ্যে যে ভালবাসা আপনারা দেখবেন, তা আপনাদেরকে নিরাশ করবে না, এটুকুই বলতে পারি।’

Advertisement

[যৌন হেনস্তা করেছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ অভিনেতার ভাইঝির]

ঋষি কাপুর আবার এই প্রসঙ্গে বলেছেন, ‘ছবির শুটিং করতে গিয়ে আমি বারবার পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। আগে ছবির শুটিং করতে গিয়ে কত আনন্দ করতাম আমরা। এই ছবির শুটিং করতে গিয়েও মনে হচ্ছিল ঠিক যেন সেই দিনগুলোতেই ফিরে গিয়েছি।’

[চলতি বছরেই বিয়েটা সেরে ফেলছেন দীপিকা-রণবীর!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.