সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা অসম৷ বেশ কয়েক বছর ধরেই মানুষ-বন্যপ্রাণের অসম লড়াই চলছে৷ আধুনিকতার ইঁদুরদৌড়ে জঙ্গলের মধ্যেও ঢুকে পড়ছে নগরায়ন, বিপন্ন থেকে আরও বিপন্ন হচ্ছে বন্যপ্রাণ৷ জঙ্গলরাজ হাতির সেফ করিডর একে একে গ্রাস হয়ে যাচ্ছে মানুষের বাসস্থান তৈরিতে৷ তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আরও কোনও শক্তিশালী প্রাণীর সঙ্গে লড়াই নয়, হস্তিকুলের সংগ্রাম সরাসরি মানুষের সঙ্গে৷ আর এই সংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রথম পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র৷
[ আরও পড়ুন: হনুমান চালিশা পাঠ করায় ইসরাত জাহানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ]
‘লিভিং উইথ এলিফ্যান্টস’ নামে তথ্যচিত্রটি তৈরি করেছেন শশীধর ভাম্পালা৷ যিনি বন্যপ্রাণ নিয়েই ছবি তৈরির কাজে বিখ্যাত৷ এই প্রথম তিনি নিজের চিত্রনাট্যে পর্দায় ফুটিয়ে তুলেছেন হাতি-মানুষের এই অসম দ্বৈরথ৷ আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে এবার শহর কলকাতায় দেখানো হবে ছবিটি৷ আয়োজনে অন্যতম ব্যঘ্র সংরক্ষণকারী বেসরকারি সংস্থা ‘শের’৷ সংস্থার কর্ণধার জয়দীপ কুণ্ডু জানিয়েছেন, ‘আগামী ২৪ জুলাই বউবাজারের সেন্ট জোসেফ কলেজের প্রেক্ষাগৃহে বিকেল ৫টা নাগাদ ছবিটি দেখানো হবে৷ সেইসঙ্গে দক্ষিণবঙ্গের হাতিদের দেখভালে দায়িত্বে থাকা বনকর্মীদের সংবর্ধনা দেওয়া হবে৷ কলকাতায় এই প্রথম এমন উদ্যোগ নিলাম আমরা৷ আশা করি, এই ডকুমেন্টারির মাধ্যমে জনসচেতনতা একটু হলেও বাড়বে৷’
বাঘ এবং হাতি – জঙ্গলের বাস্তুতন্ত্র এই দুই-ই প্রধান চরিত্র৷ জঙ্গল ছাড়া বাঘ এবং হাতি উভয়েই সংকটের মুখে৷ আবার এরা ছাড়া তৃণভোজী প্রাণীর অস্তিত্ব এবং জঙ্গলজীবনের ভারসাম্যও সমস্যাজনক হয়ে উঠবে৷ তাই জীবজগতকে সচল, সুস্থ রাখার স্বার্থেই জঙ্গলজীবন বাঁচানো, সুরক্ষিত রাখা মানুষের দায়িত্ব বলেই মনে করে শের-সহ অন্যান্য সংগঠনগুলি৷
[ আরও পড়ুন: ট্রলি না পেয়ে কর্মীকে মারধর রোগীর পরিজনদের, ধুন্ধুমার এসএসকেএম হাসপাতালে]
সপ্তাহখানেক আগেই ঝাড়গ্রামের সাতবাঁকিতে হাতির দলকে লোকালয় থেকে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন হাতির মৃত্যুর সাক্ষী থেকেছে রাজ্যবাসী৷ তা নিয়ে তরজাও কম হয়নি৷ বিদ্যুৎ দপ্তর-বনদপ্তরের নজিরবিহীন দ্বন্দ্বও সামনে এসেছে৷ এমনকী এই এলাকার গ্রামবাসীরাও হাতি মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন৷ শ্রাদ্ধের জন্য অর্থসাহায্যও চাওয়া হয়েছে৷ এই প্রেক্ষাপটে শশীধরের ডকুমেন্টারি ‘লিভিং উইথ এলিফ্যান্টস’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বন্যপ্রাণ সংরক্ষকরা৷

সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের