সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল টুইটারে হইচই! টুইট করেছিলেন রণবীর সিং! জানিয়েছিলেন, তিনি অপেক্ষা করছেন এক গরম গরম সারপ্রাইজ নিয়ে। ঠিক রাত ৮টায় সেই রহস্য ফাঁস করবেন তিনি।
তা, কেউ কথা রাখুক আর না-ই রাখুক, রণবীর কিন্তু রেখেছেন। ঠিক ৮টায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন কী!
উঁহু, তিনি দীপিকা নন! রণবীর এখন মজেছেন বিশুদ্ধ সুস্বাদে। কেলগস ওটের নয়া স্বাদ তাঁর জীবনে নিয়ে এসেছে নতুন এক উন্মাদনা।
তবে, বিজ্ঞাপনী ভিডিওয় সাংবাদিকদের নিয়ে বেশ ছেলেখেলা করেছেন রণবীর। তাঁর গরম গরম টুইটের কী মানে করতে পারেন সাংবাদিকরা, তা নিয়ে মশকরা করেছেন এক দফা!
যাই হোক, আপনি নিচের ভিডিওয় ক্লিক করে দেখে নিতে পারেন রণবীরের সেই খাদ্য-খাদক সম্পর্ক! রণবীর আপনাকে হতাশ করবেন না- বাজি ধরে বলা যায়!
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?