Aamir Khan

‘আমিরি স্টাইলে’ বাগদান সারলেন আমির, চর্চায় ১০০০ ঘণ্টায় তৈরি গৌরীর দুর্মূল্য হিরের আংটি

সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে জুটিতে ধরা দিয়েছিলেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেখানেই প্রেমিকার হাত ধরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তবে সুপারস্টার অভিনেতা নয়, ছবিশিকারীদের নজরে পড়ে গৌরীর হাতে জ্বলজ্বল করতে থাকা পেল্লাই আকৃতির হিরের আংটি। জানেন এই আংটির বিশেষত্ব কী? দাম জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৫:৫৫

options
link
‘আমিরি স্টাইলে’ বাগদান সারলেন আমির, চর্চায় ১০০০ ঘণ্টায় তৈরি গৌরীর দুর্মূল্য হিরের আংটি
প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খান। ছবি- ইনস্টাগ্রাম

‘মিস্টার পারফেকশনিস্ট’ যে অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন, সেখবর পঁচিশ সালেই মিলেছিল। তখন থেকে আমির-গৌরীর প্রেম ‘টক অফ দ্য টাউন’। এর মাঝেই সেলেব পাড়ার হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে পার্টি-প্রিমিয়ারে যুগলের নজরকাড়া উপস্থিতি একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে। তবে এবার বলিউডে জব্বর খবর। আমির খান নাকি গোপনেই ‘আমিরি স্টাইলে’ বাগদান সেরে ফেলেছেন গৌরীর সঙ্গে! আর সেটা ধরিয়ে দিল ষাটোর্ধ্ব সুপারস্টারের প্রেমিকার হাতের আংটি।

Advertisement

আমিরের তরফে গৌরী যে আংটি উপহার পেয়েছেন, তার দাম এবং তৈরির নেপথ্য কাহন শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ফ্যাশন দুনিয়া বলছে, এই বিশেষ ধরনের আংটি ‘অ্যাকোয়ামেরিন’ বলে পরিচিত। ব্রাজিলিয়ান হিরে এবং নীলার মতো বিশ্বের বেশ কিছু বিরল রত্ন ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রেমিকার জন্য বিশেষ অর্ডার দিয়ে এই আংটিটি তৈরি করিয়েছেন আমির। আর দাম? 

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে জুটিতে ধরা দিয়েছিলেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেখানেই প্রেমিকার হাত ধরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তবে সুপারস্টার অভিনেতা নয়, ছবিশিকারীদের নজরে পড়ে গৌরীর হাতে জ্বলজ্বল করতে থাকা পেল্লাই আকৃতির হিরের আংটি। তবে শুধুই গয়না বললে ভুল করা হবে! কারণ আমিরের তরফে গৌরী যে আংটি উপহার পেয়েছেন, তার দাম এবং তৈরির নেপথ্য কাহন শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ফ্যাশন দুনিয়া বলছে, এই বিশেষ ধরনের আংটি ‘অ্যাকোয়ামেরিন’ বলে পরিচিত। ব্রাজিলিয়ান হিরে এবং নীলার মতো বিশ্বের বেশ কিছু বিরল রত্ন ব্যবহার করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এই ‘অ্যাকোয়ামেরিন’ আংটি তৈরি করতে ১,০০০ ঘণ্টারও বেশি সময় নেন কারিগররা। কিন্তু কোথায় পাওয়া যাবে গৌরীর হাতে দ্যুতি ছড়ানো এই আংটি?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aamir Khan reportedly gets engaged to Gauri Spratt
প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খান। ছবি- ইনস্টাগ্রাম

খবর, এই বহুমূল্য আংটির প্রস্তুতকারক ‘ক্যুইন’ নামক এক সংস্থা। তবে চাইলেও এখন কিনতে পারবেন না! কারণ আগামী মে মাসে লঞ্চ করা হবে এই বিশেষ সংস্করণের গয়না। কানাঘুষো সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারক সংস্থায় টাকা বিনিয়োগ করেছেন আমির খান। আর সেই প্রেক্ষিতেই সংস্থার প্রথম খদ্দের হিসেবে বাজারে আসার আগেই এই দুর্মূল্য গয়না কিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে উপহার দিয়েছেন তিনি। জানা গিয়েছে, প্রেমিকার জন্য বিশেষ অর্ডার দিয়ে এই আংটিটি তৈরি করিয়েছেন আমির। যার দাম কয়েক কোটি টাকা। আর এমন খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি গোপনেই তৃতীয়বারের জন্য বাগদান সেরে ফেললেন ষাটোর্ধ্ব সুপারস্টার? আনুষ্ঠানিক ঘোষণা না করলেও সেলেব পাড়ায় কিন্তু ফিসফাসের অন্ত নেই!

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.