Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Kanpur

যোগীরাজ্যে ‘ধুরন্ধর’ দেখতে গিয়ে তরুণীর শ্লীলতাহানি! হলের বাইরেই বেধড়ক গণপিটুনি যুবককে

প্রেক্ষাগৃহে পরিবারের সদস্যদের সঙ্গে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। সিনেমা চলাকালীন জনৈক যুবক হলের অন্ধকার গর্ভগৃহে তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৫:৪০

options
link
যোগীরাজ্যে ‘ধুরন্ধর’ দেখতে গিয়ে তরুণীর শ্লীলতাহানি! হলের বাইরেই বেধড়ক গণপিটুনি যুবককে zoom
'ধুরন্ধর' দেখতে গিয়ে তরুণীর শ্লীলতাহানি!
Advertisement

যত্ত কাণ্ড যোগীরাজ্যে! ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী। ধরা পড়তেই প্রেক্ষাগৃহের বাইরে গণপিটুনির শিকার যুবক। ঠিক কী ঘটেছে?

“নির্যাতিতার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হচ্ছে। নারী নিরাপত্তা নিয়ে কোনওপ্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।” বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর (Kanpur)। জানা যায়, সেখানকার এক প্রেক্ষাগৃহে পরিবারের সদস্যদের সঙ্গে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। সিনেমা চলাকালীন জনৈক যুবক হলের অন্ধকার গর্ভগৃহে তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। পাশে বসা যুবকের এহেন কীর্তিতে তৎক্ষণাৎ তরুণী চিৎকার করে প্রতিবাদ শুরু করলে আশেপাশের সকলে ছুটে আসেন। ফলত, অভিযুক্তকে শনাক্ত করার পর জোড় হইহট্টগোল শুরু হয় প্রেক্ষাগৃহে। তবে ঘটনা এখানেই শেষ নয়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে ওই যুবককে আবারও দেখতে পান তরুণীর বাবা। এবং দেখামাত্রই ওই যুবককে মারধর করেন। পাশেই দাঁড়িয়ে থাকা পরিবারের বাকি সদস্যরা এবং কয়েকজন পথচারীও তৎক্ষণাৎ ছুটে এসে বেদম প্রহার শুরু করেন। সিনেমা হলের বাইরে এহেন গণপিটুনির খবর কানে যেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। অভিযুক্ত যুবককে সেখান থেকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানা গেল। এপ্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন “নির্যাতিতার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হচ্ছে। নারী নিরাপত্তা নিয়ে কোনওপ্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।” বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.