একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে ‘ব্যাডস অফ বলিউড’-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও সংশ্লিষ্ট মামলা কিন্তু মুম্বই উচ্চ আদালতে এখনও বহাল। বছর পাঁচেক আগে আরিয়ানের মাদক মামলার দায়িত্বে থাকা তৎকালীন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছিল সিবিআই। অভিযোগ, সেসময়ে বাদশাপুত্রের মামলা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন শাহরুখ খানের থেকে। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই স্বপক্ষে যুক্তি খাড়া করলেন সমীর।
সমীরের আইনজীবী আদালতের কাছে জানায়, ইতিমধ্যেই এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথাযথ প্রমাণ নেই। পাশাপাশি আদালতে সমীর এও জানিয়েছেন যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতেসেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল।
আরও পড়ুন:

সোমবার, ২৩ মার্চ মুম্বই হাই কোর্টে সমীর ওয়াংখেড়ে জানান, তিনি কস্মিনকালেও শাহরুখ খানের কাছ থেকে কোনও টাকা নেননি। হাত পেতে ঘুষ নেওয়া তো দূরঅস্ত। সমীরের আইনজীবী আদালতের কাছে জানায়, ইতিমধ্যেই এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথাযথ প্রমাণ নেই। পাশাপাশি আদালতে সমীর এও জানিয়েছেন যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতেসেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল। এবং সেসময়ে আইন মেনেই আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়।
২০২৩ সালে দায়ের করা এই আর্থিক তছরুপের মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও এক সরকারি আধিকারিক এবং দু’জন বেসরকারি ব্যক্তির নাম রয়েছে। তার ভিত্তিতেই তারা দাবি করেছিলেন যে, সমীর সেসময়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। যে অঙ্ক পরে কমিয়ে ১৮ কোটি টাকা করা হয়। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই উচ্চ আদালতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সমীর ওয়াংখেড়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেনারসি থেকে পাটোলা, শাড়িপ্রেমী হলে আমলারিতে এই ৫ জিআই-ট্যাগ পাওয়া কাপড় থাকবেই!
-
টাটায় ‘গৃহযুদ্ধ’ তুঙ্গে! সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নোয়েলের পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা
-
অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে ‘ভজ গোবিন্দ’ রোহন, স্বপ্নপূরণের সুযোগ পেয়েই বললেন…
-
এবার মনসা পুজোয় হাফ ছুটি, কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি নবান্নের
-
ভারতের বিরুদ্ধে ভারতীয়দের ব্যবহার! জঙ্গিদের ‘চক্রান্তে’ কোন অশনি সংকেত?