পঁচিশ সালে নরেন্দ্র মোদির জন্মদিনে ‘রক্ত অর্পণ’ করে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেছিলেন কঙ্গনা রানাউত। নিজস্ব সংসদীয় এলাকায় তাঁর মঙ্গলকামনায় হোমযজ্ঞও করেন। এমনকী বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদিকে ‘নতুন ভারতের বিশ্বকর্মা’ বলেও সম্বোধন করেছেন পদ্মশিবিরের নেত্রী-অভিনেত্রী। তবে এবার নিজের জন্মদিনে প্রধানমন্ত্রীর শরণে কঙ্গনা রানাউত।
২৩ মার্চ চল্লিশের কোঠায় পা রাখলেন মাণ্ডির তারকা সাংসদ। এক ‘আম’ হিমাচলীকন্যার ভায়া বলিউড হয়ে রাজনীতির ময়দানে অবতরণের সফর মোটেই সহজ ছিল না। ফিল্মিদুনিয়ায় যেমন বিতর্কে জড়িয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার পর
বেফাঁস মন্তব্যের জেরে এখানেও পদে পদে বিতর্ক সঙ্গী হয়েছে কঙ্গনার। তবুও দমে যাননি।…
আরও পড়ুন:

২৩ মার্চ চল্লিশের কোঠায় পা রাখলেন মাণ্ডির তারকা সাংসদ। এক ‘আম’ হিমাচলীকন্যার ভায়া বলিউড হয়ে রাজনীতির ময়দানে অবতরণের সফর মোটেই সহজ ছিল না। ফিল্মিদুনিয়ায় যেমন বিতর্কে জড়িয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার পর
বেফাঁস মন্তব্যের জেরে এখানেও পদে পদে বিতর্ক সঙ্গী হয়েছে কঙ্গনার। তবুও দমে যাননি। বলিউডে কোণঠাসা হলেও রাজনৈতিক আঙিনায় নিজের দাপট বজায় রেখেছেন ‘এমার্জেন্সি’ নায়িকা। এবার ৪০ বছরের জন্মদিন সার্থক করতে পৌঁছে গেলেন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ-আলোচনা এবং উপহার বিনিময়ের মাধ্যমেই এই বিশেষ দিনটি উদযাপন করলেন মাণ্ডির তারকা সাংসদ। কেমন কাটল? সেসব ক্যামেরাবন্দি মুহূর্তই নেটভুবনে তুলে ধরেছেন অভিনেত্রী।
সোমবার, নিজের জন্মদিনে গোটা পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনে গিয়েছিলেন কঙ্গনা রানাউত। যেখানে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা-বাবা, ভাইবোন, বউদি-সহ খুদে ভাইপোও। আর হিমাচল থেকে যখন দিল্লি গিয়েছেন, তখন হিমাচলী উপহার নিয়ে যাওয়া মাস্ট! কারণ কঙ্গনা বরাবরই বহির্বিশ্বের কাছে নিজস্ব আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরেছেন। তারকা সাংসদের শেয়ার করা ছবিতেই দেখা গেল, প্রধানমন্ত্রীর জন্য হিমাচলের শাল-সহ আরেকটি বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘বিষ্ণু দশাবতার’ আঁকা একটি দেওয়ালচিত্রও উপহার দেন মোদিকে। আর জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদির তরফে কী পেলেন? দেখা গেল, কঙ্গনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী। এহেন সাক্ষাতের মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিয়ে সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, ‘গোটা পরিবারকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত এবং সময় কাটানোর সুযোগ পেলাম। আমার জন্য এক স্মরণীয় জন্মদিন।’
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর