Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Suvosmita Mukherjee

‘যে নিঃস্বার্থভাবে ভালোবাসে…’, শুভস্মিতার জন্মদিনের শুভেচ্ছাতেই প্রেমে সিলমোহর দিলেন সৌরভ?

Sourav Chakraborty: 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিনে সৌরভের শুভেচ্ছাবার্তা পেয়ে কতটা খুশি বার্থ ডে গার্ল? খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৮:০২

link
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৮:০২

options
link
‘যে নিঃস্বার্থভাবে ভালোবাসে…’, শুভস্মিতার জন্মদিনের শুভেচ্ছাতেই প্রেমে সিলমোহর দিলেন সৌরভ? zoom
শুভস্মিতাকে জন্মদিনে সৌরভের শুভেচ্ছা। ছবি: ফেসবুক
Advertisement

বাঙালির ড্রয়িংরুমে ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় ঝাঁপি আর দীপ, সৌজন্যে ‘লক্ষ্মী ঝাঁপি’। অন স্ক্রিন কেমেস্ট্রিতে মজে আপামর বাঙালি। ছোট পর্দার রসায়নের আঁচ নাকি বাস্তবেও পড়েছে! সৌরভ-শুভস্মিতা জুটি নিয়ে প্রেমচর্চার মাঝেই পর্দার ঝাঁপিকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা দীপের। যুগলের ছবি পোস্ট করে বার্থডে গার্ল শুভস্মিতাকে (Suvosmita Mukherjee) শুভেচ্ছাবার্তায় কী লিখলেন সৌরভ (Sourav Chakraborty)? বিশেষ দিনে অভিনেতা তাঁর পছন্দের চরিত্র অ্যামিলিকে রূপক হিসেবে ব্যবহার করে লিখেছেন, ‘এই পৃথিবীর পুরোটাই যদি শহর হয়ে যায়! যাক। সেই কংক্রিটের রাস্তায় তুই শুধু অ্যামিলি হয়ে সাইকেল চালাস। শুভ জন্মদিন, শুভস্মিতা।’

সহ-অভিনেত্রীর জন্মদিনে কেন অ্যামিলি প্রসঙ্গের উদঘাটন? শুভস্মিতার জন্মদিনেই সম্পর্কে সিলমোহর? সংবাদ প্রতিদিন ডিজিটালকে সৌরভ বলেন, “আসলে অ্যামিলি আমার প্রিয় চরিত্র। এটি এমন এক চরিত্র যে নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসতে জানে। ওঁর প্রেমিকও কিন্তু বুঝতে পারত না ও ঠিক কেমন। শুভস্মিতার জন্মদিনে অ্যামিলিকে আমি রূপক হিসেবে ব্যবহার করেছি।” এভাবেই তাহলে প্রেমচর্চায় সিলমোহর? ফোনের ওপারে খানিক হেসে সৌরভের সংযোজন, “আমরা ভীষণ ভালো বন্ধু। যাঁরা আমাদের এক সুতোয় বেঁধেছেন অর্থাৎ দর্শক, আমার কাছে তাঁরা ভগবান। আজকের ব্যস্ত সময়ের মাঝেও আমাদের নিয়ে তাঁরা ভাবছেন এটা তো বিরাট প্রাপ্তি, প্রতিটি দর্শক-অনুরাগীর আশীর্বাদ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজকের প্রজন্ম মিড নাইট সেলিব্রেশনের ট্রেন্ডে গা ভাসিয়েছে। বাদ যাননি শুভস্মিতাও। সৌরভ জানান, রাত বারোটায় কাছের মানুষ-বন্ধুবান্ধবদের নিয়ে একটি রেস্তরাঁয় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। কাছের মানুষ বা বন্ধু, যাই হোক না কেন, শুভস্মিতার লিস্টে তাহলে সৌরভ চক্রবর্তী আছেন। এই প্রশ্ন একপ্রকার হেসে উড়িয়ে দিয়েছেন পর্দার দীপ। আর উপহারের প্রসঙ্গে তো একেবারে স্পিকটি নট, এই বিষয়ে তাঁর বক্তব্য, “যে গিফট দেয় সে কিছু বলে না, যা পায় তাঁর বলা উচিত।”

সৌরভের উপহার পেয়ে খুশিতে ডগমগ শুভস্মিতা। তাঁর কথায়, “উপহার বিষয়টা আমার কাছে খুবই পার্সোনাল। এটা আমি কারও সঙ্গে শেয়ার করতে চাই না। ওঁর থাকাটাই তো সেরা প্রাপ্তি। তাছাড়া ‘লক্ষ্মী ঝাঁপি’র সেটের বন্ধুদের সঙ্গে সেলিব্রেশন আমার জন্মদিনের বিশেষ পাওনা। মা-বাবা বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে দিনটা বেশ ভালই কেটেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.