দাম্পত্য বিচ্ছেদের পর থেকে আর সেভাবে পর্দায় দেখা যায় না তাঁকে। লম্বা বিরতির পর এবার টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুরাগীরা। কোথায় দেখা যাবে অভিনেত্রীকে, স্বাভাবিকভাবেই তা নিয়ে কৌতূহল মাথাচাড়া দিয়েছে। সিনেমা নাকি কোনও ওয়েব সিরিজ কিংবা ধারাবাহিকে দেখা যাবে তাঁকে, সময় যত গড়াচ্ছে ততই যেন চড়ছে উত্তেজনার পারদ।
বিষয়টা খোলসা করা যাক। সম্প্রতি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায় একটি ছবি পোস্ট করেন। ছবিটি গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানের শুটিং সেটের। ওই ছবিটিতে স্নেহা চট্টোপাধ্যায় ছাড়াও অভিনেত্রী দিব্যাণী মণ্ডল এবং সৃজলা গুহকে দেখা গিয়েছে। এক সারিতেই ছিলেন অভিনেত্রী নবনীতা দাসও। প্রশ্ন উঠছে, তবে কি সান বাংলার জনপ্রিয় এই গেম শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী? না মোটেও নয়। ওই গেম শো-তে আর পাঁচজনের মতো প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে নবনীতাকেও। আগামী ২৫ মার্চ পর্বটি সম্প্রচারিত হবে। নবনীতার পারফর্ম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন জীতু ও নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকী বিচ্ছেদের আগে জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু-নবনীতার। নিজেদের বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। সাম্প্রতিককালে ‘চিরদিনই’ বিতর্কে প্রাক্তন স্বামী জীতু বিতর্কে জড়ালে তাঁর হয়ে মুখ খুলতেও দেখা গিয়েছে নবনীতাকে। শুধু তাই নয়, সম্পর্ক চুকে গেলেও প্রাক্তন স্বামী জীতু কমলের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বরাবর বজায় রেখেছেন নবনীতা। দিতিপ্রিয়া বিতর্কে পাশে থাকা থেকে জন্মদিনে জীতুকে শুভেচ্ছা জানানো, কোনওটাই বাদ দেননি অভিনেত্রী। বর্তমানে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নবনীতা। সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। শুটের অবসরে ব্যাগপত্তর গুছিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন ট্যুরে। আপাতত নিজের শর্তে নিজেই বাঁচছেন নবনীতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই