Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Gautam Adani

সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে

হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে আদানি গোষ্ঠী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:২৭

options
link
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে zoom
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি। ফাইল ছবি
Advertisement

পালাবদলের বঙ্গে বিপুল বিনিয়োগের লক্ষ্যে বুধবারই রাজ্যে এসেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন তিনি। দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। নিউটাউনে দু’হাজার শয্যার হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দুপুরে তাঁর সঙ্গে লগ্নি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

রাজ্যে পালাবদলের পর শিল্পায়নের সংকল্প করেছে বিজেপি সরকার। আরও কর্ম সংস্থান ও শিল্প স্থাপনের অঙ্গিকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় শিল্প ও বিনিয়োগে নামী শিল্পপতিরা এগিয়ে আসছেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তেমনই রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। সেই কথাও চর্চায় রয়েছে। শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখেই বুধবার কলকাতায় এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নবান্ন সূত্রে খবর, আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে। হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে তারা। আজ সেই ঘাটেরও উদ্বোধন হতে পারে। কলকাতার পুজোকেও এক নতুন মাত্রা দিচ্ছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নেবে তারা। নির্বাচিত প্রতিটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। দুর্গাপুজোর শিল্প ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্যও বিশেষ পরিদর্শন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে এই বিশেষ পুজো প্রিভিউ টুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.