সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ছবি মানেই দর্শকদের অনেকখানি প্রত্যাশা। আর প্রত্যাশা পূরণে প্রতিবারই সফল হন আমির খান। এবারও তার ব্যতিক্রম হল না। দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘সিক্রেট সুপারস্টার’। কিন্তু প্রেক্ষাগৃহে আসার আগেই প্রশংসা কুড়িয়ে নিল এই ছবি। দিল্লিতে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি ও তাঁর মেয়ের জন্য এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবিটি দেখে মুগ্ধ আডবানি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বাহবা জানালেন।
[সত্যান্বেষী ব্যোমকেশ এবার পা রাখছেন ওয়েব সিরিজে, সৌজন্যে Hoichoi]
‘বাহুবলী’র মহিমাকেও ছাপিয়ে গিয়েছিল তাঁর ‘দঙ্গল’। সমস্ত রেকর্ড ভেঙে ২০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। শুধু দেশেই নয়, গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল কুস্তিগির গীতা ও ববিতা ফোগাটের জীবনকাহিনি নিয়ে তৈরি এ ছবি। সেই হ্যাংওভার কাটতে না কাটতে শুরু হয়ে গিয়েছে আমিরের পরবর্তী ছবি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর কাজ। এরই মাঝে মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত ছবি ‘সিক্রেট সুপারস্টার’। এ ছবি নায়কের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন তাঁর স্ত্রী কিরণ রাও। আর পরিচালক আমিরের প্রাক্তন ম্যানেজার অদভেইত চন্দন। ছবির মূল আকর্ষণ ‘দঙ্গল’-এর ছোট্ট গীতা ওরফে জায়রা ওয়াসিম। ইতিমধ্যেই নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পেয়েছে শ্রীনগরের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’-এ জায়রার অভিনয় মন ছুঁয়েছে আডবানিরও। ছবি নিয়ে তার সঙ্গে কথাও বলেন আডবানি। আসন ছেড়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে সাবাসি জানান ছবির কলাকুশলীদের।
[জানেন, কেন এবার নিজের জন্মদিন পালন করলেন না অমিতাভ বচ্চন?]
এ ছবিতে জায়রার মেন্টনের চরিত্রে দেখা যাবে আমিরকে। যিনি একজন সুরকার। জায়রাকে ‘সুপারস্টার’ করে তোলার নেপথ্যে যিনি ভূমিকা পালন করবেন। ইতিমধ্যেই ছবির গান থেকে আমিরের লুক দর্শকদের মনে ধরেছে। আর দিল্লির স্ক্রিনিংয়ে যা সাড়া মিলল, তাতে ছবি থেকে প্রত্যাশা যে আরও অনেক গুণ বেড়ে গেল তা বলাইবাহুল্য।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক