Aamir Khan

সেলিমকে দেখতে প্রেমিকার সঙ্গে হাসপাতালে আমির, দুঃসময়ে সলমনের পাশে নেই শাহরুখ? প্রশ্ন ভক্তদের

সেলিম খানকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি থেকে রণবীর সিং-সহ আরও অনেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৬:১১

options
link
সেলিমকে দেখতে প্রেমিকার সঙ্গে হাসপাতালে আমির, দুঃসময়ে সলমনের পাশে নেই শাহরুখ? প্রশ্ন ভক্তদের
শাহরুখ, আমির-সলমন, ছবি- সংগৃহীত

বলিউডের খান সাম্রাজ্য বরাবরই অটুট! তিন দশকের ফিল্মি কেরিয়ারে সময়ের সঙ্গে পোক্ত হয়েছে তিন খানের বন্ধুত্বও। কঠিন সময়ে একে-অপরের পাশে থেকেছেন। আবার কখনও বা বন্ধুত্বে মান-অভিমানের পালা চললে কেউ মধ্যস্থতা করে মিটমাট করেছেন। কাজের অবসরে একসঙ্গে রাতভর পার্টিও করার পাশাপাশি পরস্পরের সিনেমার হয়েও প্রচার করেছেন। কিন্তু এবার সলমনের দুঃসময়ে আমির খান এলেও দেখা যায়নি শাহরুখ খানকে! সেই প্রেক্ষিতেই খান সাম্রাজ্যের ভক্তশিবিরের তরফে ‘কিং’-এর খোঁজ পড়েছে।

Advertisement
সেলিম খানকে দেখতে হাসপাতালে প্রেমিকা গৌরীর সঙ্গে আমির খান। ছবি- সংগৃহীত

ঠিক কী ঘটেছে? আসলে বৃহস্পতিবার গভীর রাতে সেলিম খানকে দেখতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছিলেন আমির খান। পাপারাজ্জিদের সুবাদে সেই ছবি-ভিডিও আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। সেখানেই দেখা যায়, একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে হন হন করে হাসপাতালে প্রবেশ করেন আমির। সলমনের পরিবারের সঙ্গে বরাবরই সুসম্পর্ক মিস্টার পারফেকশনিস্ট-এর। সেই তালিকায় শাহরুখ খানও রয়েছেন। কারণ একাধিক সাক্ষাৎকারে বলিউড বাদশা বরাবর বলে এসেছেন, “আজ আমি যে জায়গায় পৌঁছেছি তার অনেকটা কৃতীত্ব সেলিম আঙ্কেলের। গোড়ার দিকে যখন স্ট্রাগল করছি, তখন ওঁর বাড়িতেই বহুবার খেয়েছি।” কিন্তু দিন তিনেক ধরে সেলিম খান যখন আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে তখন লীলাবতী হাসপাতালে আমিরকে দেখা গেলেও খান সাম্রাজ্যের আরেক প্রতিনিধি শাহরুখকে দেখা যায়নি। সেই প্রেক্ষিতেই ভক্তদের কৌতূহল, ‘শাহরুখ কোথায়?’ বলিউড মাধ্যম সূত্রে খবর, “শাহরুখ এইমুহূর্তে পুরোদস্তুর কিং-এর শুটিংয়ে ব্যস্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
YouTuber MrBeast meets SRK, Salman, Aamir in Riyadh
সলমন, আমির, শাহরুখ খান

এদিকে সেলিম খানকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি থেকে রণবীর সিং-সহ আরও অনেকে। মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় রত বলিউড। এদিন সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের নবতিপর চিত্রনাট্যকারকে। যদিও সেসময়ে সেলিমের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি, তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনওরকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন