Sidharth Shukla

শেহনাজের সঙ্গে কখনও ‘ঘনিষ্ঠ’ই হতে চাননি সিদ্ধার্থ! এত বছর পরে ফাঁস ‘বিগ বস’-এর ঘরের কেচ্ছা

প্রেমের সম্পর্কের গুঞ্জনও জোরাল হয়েছে একটা সময় তাঁদের ঘিরে কিন্তু তাতে কখনওই সিলমোহর দেননি সিদ্ধার্থ ও শেহনাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৮:৩৩

options
link
শেহনাজের সঙ্গে কখনও ‘ঘনিষ্ঠ’ই হতে চাননি সিদ্ধার্থ! এত বছর পরে ফাঁস ‘বিগ বস’-এর ঘরের কেচ্ছা
সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল, ছবি: সোশাল মিডিয়া।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ঘরে প্রত্যেক সিজনেই নতুন নতুন ঘটনা ও দুর্ঘটনার জন্ম হয়। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গিয়েছিল ‘বিগ বস সিজন ১৩’। যেখানে বিগ বসের অন্দরমহলে প্রতিনিয়ত ঘটত নিত্যনতুন ঘটনা। মান-অভিমান, মনান্তর ও মতান্তরের বাইরে গিয়েও এই সিজনে মন কেড়েছিল শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার বন্ধুত্বের বুনোট ও রসায়ন। কিন্তু জানেন কি যে শেহনাজের সঙ্গে যে সিদ্ধার্থের এত মনের গভীরতা বেড়েছিল তিনিই নাকি একসময়ে এড়িয়ে চলতেন শেহনাজকে। তাঁর সঙ্গে নাকি কোনওরকম ঘনিষ্ঠতা চাননি সিদ্ধার্থ। এত বছর পর সামনে এল ‘বিগ বস’র ঘরের কেচ্ছা। কোন কারণ লুকিয়ে রয়েছে এর নেপথ্যে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন আবু মালিক। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিদ্ধার্থ আমার খুব ভালো বন্ধু ছিল। ‘বিগ বসে’র ঘরে ওর সঙ্গে শেহনাজের সম্পর্ক গভীর হলেও তা শুরুতে একেবারেই এরকম ছিল না। সিদ্ধার্থ প্রায়ই শেহনাজ ও আসিম রিয়াজকে নিয়ে নানা গসিপ করতেন। নানা মন্তব্য করতেন। ওকে এমনও বলতে শুনেছি যে আসিম এবং শেহনাজ নাকি হিটলার আসলে কে তা জানেন না। সিদ্ধার্থ নাকি এমনও বলেছিলেন, হিটলারকে না চিনলে ওরা জার্মানিও চেনে না তা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই সম্পর্কই ধীরে ধীরে পালটে যায়। বন্ধুত্ব বাড়ে শেহনাজের সঙ্গে।” তারপরের ঘটনা তো সবারই জানা। ‘বিগ বসে’র ঘরে তাঁদের খুনসুটি সকলেরই নজরে এসেছে। যা পরবর্তীতে এই জনপ্রিয় রিয়ালিটি শোয়ের ইউএসপি হয়ে উঠেছিল। ‘সিডনাজ’ জুটি হিসেবে দর্শকের দরবারে পরিচিত হয়েছিলেন তাঁরা। প্রেমের সম্পর্কের গুঞ্জনও জোরাল হয়েছে একটা সময় তাঁদের ঘিরে কিন্তু তাতে কখনওই সিলমোহর দেননি তাঁরা। ‘বিগ বস’র ওই সিজনের বিজয়ী হন সিদ্ধার্থ। শো শেষের পরেও তাঁদের জুটিকে নিয়ে চর্চা ছিল সর্বত্র। এখনও তাতে এতটুকু ভাঁটা পড়ে নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
siddharth 1
সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল, ছবি: সোশাল মিডিয়া।

‘বিগ বসে’র ঘরে তাঁদের খুনসুটি সকলেরই নজরে এসেছে। যা পরবর্তীতে এই জনপ্রিয় রিয়ালিটি শোয়ের ইউএসপি হয়ে উঠেছিল। ‘সিডনাজ’ জুটি হিসেবে দর্শকের দরবারে পরিচিত হয়েছিলেন সিদ্ধার্থ-শেহনাজ।

২০২১ সালের ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। তাঁর প্রয়াণের পর ‘তু ইয়্যাহি হ্যায়’ নামে একটি মিউজিক ভিডিও নিয়ে আসেন শেহনাজ। ‘বিগ বসে’র ঘরের চেনা সেই প্রাণোচ্ছল শেহনাজ যেন আমূল পালটে যায় সিদ্ধার্থকে হারানোর পর। একবার এক পডকাস্টে সে কথা জানিয়েওছিলেন শেহনাজ। বলেছিলেন সিদ্ধার্থ চলে গিয়ে তাঁকে ঠিক কতটা পরিণত করে গিয়েছেন। আর এবার তাঁদের নিয়ে অজানা তথ্য ভাগ করে নিলেন আবু মালিক।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.