Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Shyamoupti Mudly

কয়েক ঘণ্টা বাদেই ছাঁদনাতলায়, তার আগেই শ্যামৌপ্তির কনে বেশে ছবি ফাঁস শিবপ্রসাদের

অভিনেত্রীর বিশেষ দিনে সকলকে এক প্রকার চমকে দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামৌপ্তিকে তাঁর 'বিগ ডে'র শুভেচ্ছা জানিয়ে প্রকাশ্যে আনলেন কনে বেশে শ্যামৌপ্তির দু'টি ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:৫৬

options
link
কয়েক ঘণ্টা বাদেই ছাঁদনাতলায়, তার আগেই শ্যামৌপ্তির কনে বেশে ছবি ফাঁস শিবপ্রসাদের zoom
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামৌপ্তি মুদলি, ছবি: সোশাল মিডিয়া।

১৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল থেকেই টলিউডে অন্য আমেজ। কারণ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হচ্ছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। সকাল থেকেই নেটপাড়ায় ভাইরাল গায়ে হলুদের ছবি। আর এর মাঝেই অভিনেত্রীর বিশেষ দিনে সকলকে এক প্রকার চমকে দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামৌপ্তিকে তাঁর ‘বিগ ডে’র শুভেচ্ছা জানিয়ে প্রকাশ্যে আনলেন কনে বেশে শ্যামৌপ্তির দু’টি ছবি। যা নিয়ে বেশ কৌতূহল জেগেছে নেটবাসীর।

এদিন সকালে নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিবপ্রসাদ। সেখানেই তিনি ভাগ করে নেন শ্যামৌপ্তির দু’টি ছবি। সেখানেই দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, চোখে গাঢ় কাজল, কপালে লাল টিপ আর কনে চন্দনে সেজে অভিনেত্রী। ক্যাপশনে শিবপ্রসাদ লেখেন, ‘ফুল পিসি ও এডওয়ার্ড সিনেমায় বড় পর্দায় প্রথমবারের জন্য অভিনয় করলেন শ্যামৌপ্তি মুদলি। প্রথম অভিনয়ে শ্যামৌপ্তি সব কলাকুশলীর মন জয় করেছেন। আমার বিশ্বাস তার অভিনয় আপনাদের কাছেও সমাদৃত হবে। আজ শ্যামৌপ্তির বিয়ের দিন। বড় পর্দায় কনে বেশে তার ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। রণজয় ও শ্যামৌপ্তির বিয়ের দিনে তাদেরকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি ও উইনডোজ পরিবারের সব সদস্য। তাঁদের আগামী দিন সুখের হোক।’ বলে রাখা ভালো, উইন্ডোজের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে অভিনয় করছেন শ্যামৌপ্তি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হবে তাঁর। আর তাই এদিন অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যে আগামী ছবির এক টুকরো ঝলক ভাগ করেন শিবপ্রসাদ। যা দর্শকের মনে খানিক কৌতূহল উসকে দিয়েছে তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

উইন্ডোজের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে অভিনয় করছেন শ্যামৌপ্তি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হবে তাঁর।

উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের ফ্লোরেই প্রেমের শুরু রণজয় ও শ্যামৌপ্তির। সেই ধারাবাহিকে ‘অনুওজ’ চরিত্রে দেখা গিয়েছিল রণজয়কে। সেখান থেকেই প্রেমের জল্পনা শুরু। নানা কটাক্ষও ধেয়ে এসেছে তাঁদের দিকে। নানা কুমন্তব্য শুনতে হয়েছে অসমবয়সী প্রেম নিয়েও। তবে সেসবে এক্কেবারে কান দেননি তাঁরা। গুরুত্ব দিয়েছেন নিজেদের সম্পর্ককেই। এবার সেই প্রেমেরই ‘মধুরেণ সমাপয়েত’ ঘটছে ‘ভ্যালেন্টাইনস ডে’তে।

অন্যদিকে, ২০২৫-এর শেষের দিকে উইন্ডোজের রজতজয়ন্তীতে নতুন ছবি নিয়ে একগুচ্ছ চমক দিয়েছিলেন টলিউডের হিট পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সেই তালিকায় ছিল তাঁদের নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। নতুন বছরের শুরুতেই যে সেই ছবির শুটিং শুরু হবে সেকথাও জানানো হয়েছিল উইন্ডোজের তরফে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। উইন্ডোজের ২৫ তম সিনেমাঢ় শুটিং শুরু হয় মহিষাদল রাজবাড়িতে। নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছিলেন, “ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প বুনছেন পরিচালকজুটি। কাস্টিংওয়েও রয়েছে চমক! সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়দের দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.