ভারত বনাম পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই সবসময় উত্তেজনা ছড়ায়। সেটা মাঠের বাইরে হোক কিংবা মাঠে। সাম্প্রতিক সময়ে করমর্দন বিতর্ক ঘটেছে। তার উপর আবার বিশ্বকাপে (T20 World Cup) ভারত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান যে পরিমাণ নাটক করল, তাতে রবিবারের এই যুদ্ধ ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। ভারতের বিরুদ্ধে মহারণের আগে বরুণ চক্রবর্তীকে কার্যত হুঁশিয়ারি দিলেন পাক ওপেনার।
এই বিষয়ে আরও খবর
পাকিস্তান টিম কলম্বোতে নিজেদের সব ম্যাচ খেলছে। ভারতীয় দল শুক্রবার কলম্বো পৌঁছেছে। তবে পাকিস্তান টিমের তরফ থেকে একটা প্রচ্ছন্ন হুঙ্কার দিয়ে রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড খুব খারাপ। শেষ আট সাক্ষাতে ভারত জিতেছে সাতটায়। পাকিস্তান একটা। কিন্তু পাক টিম এবার সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া।
কলম্বোর উইকেট বরাবরই স্পিন সহায়ক। ভারতীয় স্পিনারদের, বিশেষ করে বরুণ চক্রবর্তীকে সামলাতে পাক ব্যাটারদের সমস্য হতে পারে বলেই অনেকে বলছেন। যদিও পাক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে, বরুণ-রহস্যের ভেদ করে ফেলেছেন তাঁরা। পাক ওপেনার সাহিবজাদা ফারহান টিম হোটেলে বলে দেন, “আপনাদের বরুণকে খেলতে এবার আমাদের সমস্যা হবে না। রহস্য বলে আর কিছু থাকবে না।”
শোনা গেল, ম্যাচের দু’দিন আগে দীর্ঘক্ষণের এক ভিডিও সেশন করে পাকিস্তান টিম। সেখানে বরুণের বোলিং ভিডিও প্রত্যেক ব্যাটারকে দেখানো হয়। খবর নিয়ে জানা গেল, ছ’টা আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে বরুণ বোলিং ভিডিও দেখানো হয়। বরুণ কোন পরিস্থিতি কীরকম বোলিং করেন, বরুণ বোলিংয়ের সময় রিলিজ পয়েন্ট কী থাকে, কোনটা রহস্য ডেলিভারি, সেসব নিয়ে আলোচনা হয়। টিমের আনালিস্ট সমস্ত নাকি বুঝিয়েও দিয়েছেন পাক ব্যাটারদের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভরা আষাঢ়েও ঘর্মাক্ত বাংলা, হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্য! ঝেঁপে বৃষ্টি নামবে কবে?
-
‘ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’, জি-৭ বৈঠকে মোদি সাক্ষাতে মিষ্টি হাসি মেলোনির
-
বেপরোয়া ইজরায়েল! ট্রাম্পের সতর্কবার্তা উড়িয়ে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৪
-
পুষ্পাকে পুলিশের হাত থেকে ‘অপহরণে’র ছক কষে গ্রেপ্তার ৮ অনুগামী, র্যাডারে জাহাঙ্গিরের স্ত্রীও
-
‘পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন’, মেসি গোলের রেকর্ড ছুঁতেই অরূপকে খোঁচা শতদ্রুর



