বাড়ি থেকে কয়েক হাত দূরে উদ্ধার মহিলার বিবস্ত্র দেহ। ক্ষতবিক্ষত মুখ বস্তায় মোড়া।দেহে আঘাতের একাধিক চিহ্ন। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন বলে দাবি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবক খুনের কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অপর্ণা দাস। বয়স ৩৩ বছর। তিনি মঙ্গলকোটের খুদরুন গ্রামের বাসিন্দা। মহিলার স্বামী বাপন দাস। ছেলে শুভ দাস। বয়স ১৬ বছর। স্বামী, ছেলে দু’জনেই পরিযায়ী শ্রমিক। বাড়িতে একাই থাকতেন অর্পণা। জানা গিয়েছে, স্থানীয় এক যুবক রাজু দাসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন অর্পণা। সেই সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত নন্দ কুষমেটে (৩৮)। তিনি অপর্ণাকে কুস্তাব দেন। তাতে রাজি হননি গৃহবধূ। অভিযোগ, না শুনেই এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। দাবি, শনিবার রাতে মদ্যপ অবস্থায় অর্পণাকে কুপিয়ে খুন করেন নন্দ।
আরও পড়ুন:
রবিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরে অপর্ণার দেহ উদ্ধার হয়। মুখ বস্তায় মোড়া ছিল। দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত নন্দকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নন্দ খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ