Jeetu Kamal

রাহুলের মৃত্যুতে প্রতীকী প্রতিবাদে কটাক্ষের ঝড়! কুলাকুশলীকে অর্থসাহায্য জীতুর, ‘আত্মপ্রচারে’ কাকে বিঁধলেন?

বুধবার থেকে টলিপাড়া স্বাভাবিক ছন্দে ফিরলেও নিজের প্রতিশ্রুতির কথা ভোলেননি অভিনেতা। কর্মবিরতি উঠলেও টেকনিশিয়ানকে অর্থসাহায্য জীতু কামালের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:১২

options
link
রাহুলের মৃত্যুতে প্রতীকী প্রতিবাদে কটাক্ষের ঝড়! কুলাকুশলীকে অর্থসাহায্য জীতুর, ‘আত্মপ্রচারে’ কাকে বিঁধলেন?
কুলাকুশলীকে অর্থসাহায্য জীতু কামালের। ছবি- সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার দিনভর কর্মবিরতি চলেছে টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। এই ধর্মঘটকে সকলে সর্বতোভাবে সমর্থন জানালেও দুশ্চিন্তায় পড়েছিলেন সিনেদুনিয়ার ‘দিন আনি দিন খাই’ কলাকুশলীরা। এমন কঠিন সময়েই নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে ‘মুশকিল আশান’ হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জীতু কামাল। তবে বুধবার থেকে টলিপাড়া স্বাভাবিক ছন্দে ফিরলেও নিজের প্রতিশ্রুতির কথা ভোলেননি অভিনেতা। এবার আখেড়েই জনৈক কলাকুশলীকে অর্থসাহায্য করে তার প্রমাণ দিলেন জীতু কামাল। পাশাপাশি রাহুলের মৃত্যুতে তাঁর প্রতীকী প্রতিবাদ নিয়ে যাঁরা কটাক্ষ-সমালোচনা করেছিলেন, তাঁদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন অভিনেতা।

Advertisement

“অভ্রজিতের পাশাপাশি জীতুর এহেন প্রতিবাদ নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন! কারণ রাহুলের মৃত্যুর পর থেকেই সংশ্লিষ্ট ইস্যু উত্থাপন করে একাধিক পোস্টে ফোরামের বিরুদ্ধে ‘অভিনেতাদের অবহেলা’ করার অভিযোগ আনেন তিনি। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যও কটাক্ষ করে বলেছিলেন, …।” 

Actor Jeetu Kamal supports Tollywood technicians after Rahul’s death protest
জীতু কামাল। ছবি- সংগৃহীত

গত শনিবার অগ্রজ অভিনেতার মৃত্যুর বিচারের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ প্রতিবাদে শামিল হয়েছিলেন জীতু কামালও (Jeetu Kamal)। এদিন রাহুলের ছবির পাশে নিজের ছবি রেখে তাতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। এহেন শোকযাপনের জন্য অবশ্য জীতুকে কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি! তাঁর ‘চিরদিনই তুমি যে আমার’ সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও নাম না করে বিঁধে ফেসবুকে লিখেছিলেন, “স্থান কাল পাত্র, এটা বেসিক। প্রতিবাদ অবশ্যই কাম্য, কিন্তু মুহূর্ত তোমার নয়। শোকে যারা আছেন তারা মিথ্যে নয়। তোমার না পাওয়া অবশ্যই বলার অবকাশ আছে, এই মুহূর্তটা নয়, ভালো থাকো শান্ত হয়ে। মা বাবা হও তারপর বুঝবে, গলায় মালা দেওয়াটা কতটা যুক্তি যুক্ত।” অভ্রজিতের পাশাপাশি জীতুর এহেন প্রতিবাদ নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন! কারণ রাহুলের মৃত্যুর পর থেকেই সংশ্লিষ্ট ইস্যু উত্থাপন করে একাধিক পোস্টে ফোরামের বিরুদ্ধে ‘অভিনেতাদের অবহেলা’ করার অভিযোগ আনেন তিনি। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যও কটাক্ষ করে বলেছিলেন, “রাহুলের ছবির পাশে নিজের ছবিতে মালা পরিয়ে বসে থাকা- এটা কি মানায়? জীতু যেটা করেছে সেটা ভীষণ অন্যায়। আর্টিস্ট ফোরামের অনেক বড় মন, তাই ওঁকে ক্ষমা করেছে। আমি হলে ওঁকে ক্ষমাই করতাম না।” ফেসবুক লাইভে পালটা জবাব দিতে ছাড়েননি জীতুও। এবার টেকনিশিয়ানকে অর্থসাহায্যের ছবি দেখিয়ে ফের একহাত নিলেন নিন্দুকদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Actor Jeetu Kamal supports Tollywood technicians after Rahul Arunoday’s death protest
শনিবারের মিছিলে জীতু কামালের প্রতিবাদ। নিজস্ব চিত্র

জীতু কামালের শেয়ার করা ছবিতে দেখা গেল ব্যাঙ্কের চেক। যেখানে উল্লেখ তাপস চক্রবর্তী নামে জনৈক কলাকুশলীকে ৩৩ হাজার টাকা অর্যসাহায্য করেছেন জীতু কামাল। অভিনেতার মন্তব্য, “যারা আমার প্রতীকী প্রতিবাদকে বলেছিলেন- জীতুর প্রতিবাদ করা উচিত হয়নি, সময়-জ্ঞান নেই..। আরও অনেক রকমের কটাক্ষ করেছিলেন বা করছেন, তাদের বলছি টেকনিশিয়ানের পাশে দাঁড়ানো এটা নিশ্চয়ই আপনি সৎ প্রয়াস বলেই বিবেচনা করবেন। তাহলে আপনার প্রোফাইলে যেভাবে কটাক্ষ করতে দেখেছিলাম, এবার সেই ভাবেই প্রশংসার একটা লাইন দেখতে পাব বলে আশা করি। বলেছিলাম না এবার থেকে ‘আত্মপ্রচার’ করব, তাই করছি।”

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.