ওটিটির সাবস্ক্রিপশন হোক বা জীবনবিমার প্রিমিয়াম-সবেতেই এখন অটো পে (UPI AutoPay)। অর্থাৎ নির্ধারিত সময়ে অটোমেটিক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় টাকা। সেই অটো পে সিস্টেমেই এবার আসতে চলেছে বড় বদল! নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা ঠিক কী?
অটো পে বিষয়টা ঠিক কী? এটি এমন একটি ব্যাঙ্কিং ব্যবস্থা, যার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সময় অন্তর নিজে নিজেই বিল কেটে নেওয়া হয়। ফলে প্রতিমাসে ম্যানুয়ালি টাকা জমা করতে হয় না। এটি মূলত ওটিটি সাবস্ক্রিপশন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এসআইপি, ইএমআইয়ের ক্ষেত্রেই হয়। কারণ, এই সব ক্ষেত্রে বিলের অঙ্কের পরিবর্তন হয় না। তবে অটো পে সিস্টেমে সমস্য়াও রয়েছে। প্রথমবার যদি আপনি ফোন পে ব্যবহার করে বিল মেটান বা ওটিটির সাবক্রিপশন নেন, তাহলে অটো পে চালু থাকবে সেই অ্যাপেই। অর্থাৎ যতবার টাকা ডেবিট হবে তা ফোন পে থেকেই হবে। বর্তমানে ইউপিআই অ্যাপের ছড়াছড়ি। বেশ কিছু অ্যাপে আকর্ষণীয় উপহারও মেলে। ফলে অনেকেই ভাবেন অন্য অ্যাপ ব্য়বহারের কথা। কিন্তু তা করতে পারেন না অটো পে-এর কারণে। কারণ, এতদিন এক অ্যাপ থেকে অন্যটিতে অটো পে ট্রান্সফারের কোনও ব্যবস্থা ছিল না। ফলে অটো পে বন্ধ করে ফের নতুন অ্যাপে তা চালু করতে হত। আগামীতে আর তার প্রয়োজন পড়বে না। স্রেফ ইউপিআই পিন ব্যবহার করেই অটো পে ট্রান্সফার করে নিতে পারবেন নিমেষে।
আরও পড়ুন:
আসলে অটো পে ব্যবস্থা ইউপিআই অ্যাপে ব্যবহারকারীদের ধরে রাখার একটা কৌশল বললে অত্যুক্তি হবে না। ধরুন কেউ প্রথম ফোন পে ব্যবহার শুরু করেছেন। সেখানে একাধিক অটো পে চালু করেছেন। ফলে তা বাতিল করা ঝক্কি বলে চাইলেও অন্য ইউপিআই অ্যাপ ব্যবহার করেন না। ফলে ছোট বা নতুন বাজারে এই ধরণের প্ল্যাটফর্মগুলো আকর্ষণীয় অফার দিয়েও বাজার ধরতে পারছে না। অটো পে সিস্টেমে বদল এলে নতুন ইউপিআই অ্যাপগুলোর সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজে প্রথম আমার গাড়ি নিয়ে যাব’, শিক্ষা থেকে স্বাস্থ্যে কল্পতরু ‘ঘরের ছেলে’ শুভেন্দু
-
‘পথে হোক বা পেটে, তোকে মরতে দেব না’, অনির্বাণকে ভরসা জোগান দেব, ‘হিটলার’ বলে খোঁচা কাকে?
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদির, কথা পুতিনের সঙ্গেও, বিশকেকে আমেরিকাকে ‘তৃতীয় অক্ষে’র বার্তা দিল্লির!
-
ক্রিকেটে ভারত-পাকিস্তান একসুর! চাপের মুখে পরিকাঠামো নিয়ে সাফাই দিল এশিয়াড আয়োজকরা
-
‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথা শুনেই শুভশ্রী…