সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পটল কুমার গানওয়ালা ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী হিয়া দে। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি এখন বেশ বড়। সেই হিয়াই এখন হাসাপাতালে ভরতি। বৃহস্পতিবার জটিল অস্ত্রোপচার হয়েছে তাঁর।
তা কী হয়েছে হিয়ার?
পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”
[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]
View this post on Instagram
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরও দু’দিন হিয়াকে থাকতে হবে হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্টও করেছেন হিয়া।
প্রায় আট-ন’ বছর আগে টেলিপর্দায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হিয়া দে। সেইসময়ে ‘পটলকুমার গানওয়ালা’ বেশ হিট হয়েছিল। তবে সেই ধারাবাহিক শেষ হতেই গ্ল্যামার জগতের থেকে দূরত্ব বাড়ে হিয়ার। তবে অভিনয়জগৎ থেকে দূরে থাকলেও ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা প্রচুর।
[আরও পড়ুন: রবীন্দ্রসংগীতের কথা বদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! ‘কোনওমতেই রাখা যায় না’, মত কবীর সুমনের]
সর্বশেষ খবর
-
কালীবেশে নিতম্ব প্রদর্শনে ‘ভাবাবেগে আঘাত’, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন নৃত্যশিল্পী
-
দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
-
কাজ ঢের, কর্মী কম, ‘আবাস যোজনা’য় সমীক্ষার মেয়াদ ১৫ দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?