সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামে ১২.৫ কোটি টাকায় গুজরাট টাইটানসের দলে নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের লড়াকু পেসার মহম্মদ সিরাজ। তবে খবরটা মোটেই আইপিএল নিয়ে নয়, বরং এই খেলার পাশাপাশি সিরাজ নাকি মেতেছেন প্রেমের খেলায়! হ্যাঁ, ঠিক পড়েছেন। মুম্বইয়ে এখন কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমেই নাকি হাবুডুব খাচ্ছেন সিরাজ। তবে আগুন কিন্তু শুধুই সিরাজের হৃদয়ে নয়। প্রেমের আগুন জ্বলেছে মাহিরার মনেও!
View this post on InstagramAdvertisement
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বলিউডে সদ্য পা দিয়েছেন মাহিরা। তবে নাগিন ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। এর পর ‘কুন্ডলী ভাগ্য’, ‘বেপনাহ পেয়ার’ ধারাবাহিকেই দর্শকদের মন কেড়ে নেন। ২০০৬ সালে বিগ বসেও এসেছিলেন। বিগ বসের ঘরের অন্দরে দারুণ খেলে চমকে দিয়েছিলেন সবাইকে। তারপর থেকেই মাহিরা বেশ জনপ্রিয় বিটাউনে। এমনকী, সোশাল মিডিয়াতেও সুপারহিট মাহিরা।

সূত্র বলছে, মাহিরার প্রতি সিরাজের প্রেম নতুন নয়। প্রথম থেকেই নাকি মাহিরাকে ইনস্টাগ্রামে ফলো করেন সিরাজ। এমনকী, নেটিজেনরা লক্ষ্য করেছেন যখনই মাহিরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেন। টুক করে লাইক পড়ত সিরাজের। তবে এই ভালোলাগা বা ভালোবাসা নিয়ে মুখ খোলেননি সিরাজ বা মাহিরা কেউই। কিন্তু কথায় আছে, যা রটে তার কিছু তো বটে!
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে