Parineeti Chopra

ফের ‘মনের মানুষে’র খোঁজ, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাঘব ঘরনি পরিণীতি?

গত ২০২৩ সালে মে মাসে সকলে চমকে দিয়ে বাগদানের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরিণীতি। সে বছরই সেপ্টেম্বরে উদয়পুরে বিয়ে করেন দু'জনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:৩৩

options
link
ফের ‘মনের মানুষে’র খোঁজ, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাঘব ঘরনি পরিণীতি?
নতুন মনের মানুষের খোঁজ পেলেন পরিণীতি। ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের বয়স মাত্র তিন বছর। এক সন্তানের মা। শুটিং সেটে এবার মনের মানুষের খোঁজ পেলেন রাঘব ঘরনি পরিণীতি (Parineeti Chopra)। বলা ভালো, যেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই ছবি শেয়ার করে মনের কথা জানান।

Advertisement

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। বিষয়টা খোলসা করা যাক। ইনস্টাগ্রাম স্টোরিতে ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার উপরে লেখে ‘কখনও কখনও সহকর্মীর প্রতি ভালোলাগা অনুভব করা যায়।’ সবচেয়ে অবাক করা কাণ্ড হল ওই ভ্যানিটি ভ্যানে লেখা রয়েছে রাঘব চাড্ডার নাম। সুতরাং স্বামীই যখন সহকর্মী হয়ে যায়, তাঁর প্রতি ভালোলাগা তৈরি হওয়া আরও স্বাভাবিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Parineeti

Advertisement

অনেকেই বলছেন, পরিণীতি এবং রাঘব চাড্ডা কি তবে রিয়েলের পর রিল লাইফেও জুটি বাঁধছেন? যদিও গত বছরের জুলাই মাসে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দু’জনের দাম্পত্য রসায়ন যে কতটা মধুর, গোটা সাক্ষাৎকার পর্বে তার সাক্ষী হয়েছেন অনুরাগীরা। সোশাল মিডিয়ায় স্বামীকে নিয়ে নানা মিষ্টি পোস্ট করতে দেখা যায় পরিণীতিকে। সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে ঋতুকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সরব হন রাঘব চাড্ডা। তিনি দাবি করেন, এখনও বহু ঋতুমতী স্কুলপড়ুয়া স্যানিটারি প্যাড, পরিষ্কার জল এবং শৌচালয়ের অভাবে মাসের কয়েকটি দিন স্কুলে যেতে পারে না। ঋতুকালীন সুযোগসুবিধা দেওয়া দয়া নয়, মৌলিক অধিকার হিসাবে বিবেচনা করা প্রয়োজন। রাঘব চাড্ডার বক্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করে স্বামীকে ‘হিরো’ বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। তাই এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে প্রতি মুহূর্তেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা।

শুরুটা হয়েছিল অবশ্য বেশ কয়েক বছর আগে। শোনা যায়, লন্ডনে পড়াশোনা করতে গিয়ে রাঘব চাড্ডার প্রেমে পড়েন অভিনেত্রী। যদিও কাক কোকিলে সেই সময় তাঁদের প্রেমের কথা টের পাননি কেউ। গত ২০২৩ সালে মে মাসে সকলে চমকে দিয়ে বাগদানের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। সে বছরই সেপ্টেম্বরে উদয়পুরে বিয়ে করেন দু’জনে। গত বছরের ১৯ অক্টোবর দুই থেকে তিন হন তাঁরা। ছোট্ট নীরকে নিয়ে ব্যস্ত সেলেব দম্পতি। সম্প্রতি ছেলের ঘরের ঝলকও অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন রাঘব-পরিণীতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন