শেষবার তিনি এদেশে এসেছিলেন ২০০৭ সালে। কেটে গিয়েছে প্রায় দুই দশক। অবশেষে নতুন করে অনুরাগীদের মনে ঝড় তুলতে ফের ভারতে শো করতে আসার কথা ছিল মার্কিন পপ তারকা শাকিরার। কিন্তু আচমকাই তাল কেটে গেল দানা বাঁধতে থাকা উচ্ছ্বাসের।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আপাতত হচ্ছে না শিল্পীর কনসার্ট। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের মূল্যও ফেরত দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন প্রবল জনপ্রিয় এই পপ তারকা। ‘হিপ শেকিং’ নামে এক বিশেষ ভঙ্গিমাতেই মূলত পারফর্ম করেন তিনি। ১০ এপ্রিল মুম্বইয়ের রেসকোর্সের মাঠ ও ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ছিল তাঁর কনসার্ট। টিকিটের দাম শুরুই হয়েছিল ৬০০০ টাকা থেকে। সর্বোচ্চ টিকিট প্রিমিয়াম এইচএসবিসি স্টারস্ট্রাক লাউঞ্জ পাসের- ৩২০০০ টাকা। প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে সেই চড়া মূল্যেই টিকিট কাটতে শুরু করে দেন অনুরাগীরা। স্বাভাবিক ভাবেই কনসার্ট স্থগিত হওয়ার পর তাঁদের মনখারাপ। উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অনুষ্ঠান স্থগিত হলেও বাতিল নয়। পরে নতুন তারিখ স্থির হলে তা জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত বিক্রীত টিকিটের দাম ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৫ থেকে ৭টি কর্মদিবসের মধ্যেই সম্পূর্ণ দাম ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন:
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আপাতত হচ্ছে না শিল্পীর কনসার্ট। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের মূল্যও ফেরত দিয়ে দেওয়া হবে।
কিন্তু কেন আচমকা স্থগিত করে দেওয়া হল কনসার্ট? উদ্যোক্তারা জানিয়েছেন, এই মুহূর্তের ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম না করলেও স্পষ্ট, ইরান-আমেরিকা যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। জানানো হয়েছে, ‘শিল্পী, প্রোডাকশন টিম ও ফ্যানদের সুস্থতাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।’
এমন ঘোষণায় মনখারাপ অনুরাগীদের। অনেকেই ইন্টারনেটে জানিয়েছেন, তাঁরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শাকিরাকে চাক্ষুষ করার জন্য। আবার অনেকে এমন প্রশ্নও তুলেছে, টিকিট কাটার সময় যাতায়াত ও অন্যান্য খাতে যে অতিরিক্ত অর্থ খরচ হল তার কী হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?

