সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে নানা কাণ্ড ঘটিয়ে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। তার সৌজন্যেই খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি। তবে এবারটি যা করলেন উরফি, তা দেখে সবাই হতবাক! নেটিজেনদের প্রশ্ন, এমন পোশাক কারা পরে!
গপ্পোটা হল, সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে, সারা শরীরে শুধুমাত্র ছবি লাগিয়ে রেখেছেন উরফি। তাও আবার নিজের ছবি। এই ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, ‘চিনে নাও আসল উরফিকে!’
[আরও পড়ুন: ‘আমাদের টুকে, আমাদেরই হারাচ্ছে!’ দক্ষিণী ছবির সাফল্যে প্রতিক্রিয়া সলমনের]

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।
View this post on Instagram
নিজেকে কীভাবে খবরে রাখতে হয় তা ভালই শিখে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাই তো প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রুপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতেই থাকেন।

[আরও পড়ুন: বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণা সেনগুপ্তকে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী! ]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী