সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন গ্ল্যামলাইট একাই কেড়েছেন৷ কিন্তু এখন তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে ছেলে তৈমুর৷ জন্মের আগে থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে নবাব পরিবারের নতুন সদস্য৷ জন্মের পরও সেই ধারা অব্যাহত৷ আসল-নকল তৈমুরের ছবি নিয়ে কম টানাপোড়েন হয়নি৷ নাম নিয়েও হয়ে গিয়েছে একপ্রস্থ বিতর্ক৷ এখনও তৈমুর আলি খান পতৌদি মানেই হট নিউজ৷
[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]
ছেলের এই জনপ্রিয়তায় অবশ্য বিন্দুমাত্র শঙ্কিত নন করিনা৷ নবাব পরিবারের কনিষ্ঠতম সদস্যকে নিয়ে যে দিব্যি দিন কাটছে তাঁর, এই ছবিই তার প্রমাণ৷

[করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত]
মা ও ছেলের এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ দেখেই বোঝা যাচ্ছে মাতৃত্ব কতটা উপভোগ করছেন বলিউডের ‘হিরোইন’৷ কিন্তু তা বলে কেরিয়ারকে গুড বাই করে দেবেন, তা একেবারেই নয়৷ মা হওয়ার পর বাড়তি মেদ ঝরিয়ে ফের সেটে হাজির হয়েছেন করিনা৷ ঘর এবং বাইরের জগত ভালভাবেই সামলাচ্ছেন করিনা কাপুর খান৷
[আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক]
সর্বশেষ খবর
-
মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁশলী কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ
-
প্রস্রাবে রক্ত? ছোটখাটো রোগ ভেবে অবহেলা নয়, চুপিসারে বাড়তে পারে কিডনি ক্যানসার!
-
ভারত থেকে বিপুল আয় ট্রাম্পের সংস্থার, গুরুগ্রাম যেন মার্কিন প্রেসিডেন্টের টাকার খনি!
-
শুরুতেই ডার্বি, ঘোষিত ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি, মোহনবাগান-ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ কবে-কোথায়?
-
মেসিকে চিঠি লিখে আজ মাঠে আট বছরের খুদে সমর্থক, কীভাবে হল স্বপ্নপূরণ?