সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় টপলেস হওয়ার হিড়িক। এষা গুপ্তা ঝড় তুলেছেন। একের পর এক নগ্ন ছবি পোস্ট করেছেন। কিন্তু তার মধ্যে একটা বার্তাও ছিল। নগ্ন হওয়ার দরুন তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তাই আরও নগ্ন ছবি পোস্ট করে সেসবের জবাব দিয়েছিলেন। কিন্তু সে তো গেল এষার প্রেক্ষিত। বলিপাড়ায় অবশ্য টপলেস ফটোর জোয়ারে ভাটা পড়ছে না। এবার প্রাক্তন বিগ বস প্রতিযোগী বাণী জে টপলেস ফটো শেয়ার করে ঝড় তুললেন।
[ নিজের বক্ষযুগলের সঙ্গে কোন অভিনেত্রীর মিল পেলেন সানিয়া? ]
টপলেস হওয়া নিয়ে ছুৎমার্গ এখন অনেকটাই কাটিয়ে ফেলেছেন অভিনেত্রীরা। আট বা নয়ের দশকে যে কাজকে খুব সাহসী বলে মনে করা হত, এখন তা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঋতু শিবপুরি বা মমতা কুলকার্নিরা যখন টপলেস হয়েছিলেন তখন যে সেনসেশন তৈরি হয়েছিল, এখন আর তা নেই। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে খানিকটা চর্চা হয়। হইচই পড়ে। বিশেষত নগ্ন ছবি পোস্টকে যখন এষার মতো অভিনেত্রীরা বার্তা দেওয়ার কথা কাজে ব্যবহার করেন, তখন একটা নতুন দিক খুলে যায়। তবে সব টপলেস ছবিই যে বার্তা দিতে পোস্ট হয় তা তো নয়। আর তাই এষার ঘটনার পরই টপলেস হয়েছিলেন মন্দানা করিমি। এবার সেই একই কাজ করলেন বাণী জে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি টপলেস ছবি পোস্ট করেছেন তিনি।

[ বিমানের বাথরুমে মিয়া খলিফাকে এই অবস্থায় দেখে শোরগোল নেটদুনিয়ায় ]
এক বিশেষ ফটোশুটের অংশ হিসেবেই এই ছবি তোলা। তা পোস্ট করে বাণী লিখেছেন, যদি বাকি ছবিগুলোও শেয়ার করা যেত। এই ক্যাপশনেই নেটদুনিয়ার কৌতুহল বেড়েছে। এই অবশ্য প্রথমবার নয়, এর আগেও টপলেস হয়েছেন বাণী। তবে কেন এত টপলেস ফটোশুটের হিড়িক পড়েছে, নেটদুনিয়ায় সে প্রশ্নও উঠেছে।

সর্বশেষ খবর
-
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট
-
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার
-
প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা
-
‘আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি’, কান্নায় ভেঙে পড়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিদায় রোনাল্ডোর
-
ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?