Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Anshula Kapoor Wedding

প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা

রোহন ঠাক্করের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জার্নি শুরু করলেন বনি কাপুরের আহ্লাদী অংশুলা কাপুর। সঙ্গে ছিলেন প্রয়াত মা! আগলে রেখেছিলেন দুই সৎ বোন খুশি-জাহ্নবী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৪:৫১

options
link
প্রয়াত মায়ের ছবি আগলে বিয়ের আচার-অনুষ্ঠান, মিস টু মিসেস হলেন জাহ্নবীর দিদি অংশুলা zoom
প্রয়াত মায়ের ছবির সামনেই রোহনের সঙ্গে নতুন পথচলা শুরু অংশুলার
Advertisement

মায়ানগরীর সিনেপাড়ায় এখন বিয়ের মরশুম। গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ করেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। বরিবাসরীয় বিয়ের রেশ কাটার আগেই বিটাউনে অনুষ্ঠিত হল আরও এক বিবাহঅনুষ্ঠান। খান পরিবারের পর এবার বিয়ের আনন্দে মেতে কাপুর পরিবার। সোম সন্ধ্যায় মিস টু মিসেস হলেন অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জার্নি শুরু করলেন বনি কাপুরের আহ্লাদী অংশুলা কাপুর (Anshula Kapoor Wedding)।

সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিশেষ দিনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নববধূ।এদিন অংশুলা তাঁর প্রয়াত মাকে সর্বক্ষণ আগলে রেখেছিলেন! তারাদের দেশে থাকলেও মেয়েকে আশীর্বাদ করেছেন! বিয়ের দিন মা মোনা শৌরি কাপুরের বাঁধানো ছবির সামনেই সম্পন্ন হয়েছে যাবতীয় আচার অনুষ্ঠান। মুম্বইয়ের ভারী বর্ষণের মধ্যেই আমিরের মতো অংশুলারও মধুরেণ সমাপয়েৎ!

Advertisement
Anshula Kapoor and Rohan Thakkar during their wedding ceremony
প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশুলা

বিয়ের ছবি শেয়ার করে রোহনের উদ্দেশে অংশুলা লিখেছেন, ‘এত মানুষের মধ্যে, এত জায়গার মধ্যে, এত সময়ের মধ্যে তুমিই ছিলে। জীবনের প্রত্যেকটি বাঁকে, প্রতিটি দুর্গম পথ পেরিয়েও শেষ পর্যন্ত তুমিই রয়ে গেছ। তুমি আমার সবচেয়ে প্রিয় আলাপ। আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় আর আমার সবচেয়ে সহজ সিদ্ধান্ত। সবসময়, শুধু তুমিই।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

প্রাক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠান থেকে বিয়ের দিন অংশুলার সাজ ছিল একেবারে নজরকাড়া। এদিন রোহনপত্নীর পরনে ছিল লাল লহেঙ্গা। সঙ্গে মানানসই জড়োয়ার গয়না। ফুলের সাজে রাজরানির মতো ছাদনাতলায় বধূবশে হাজির হয়েছিলেন কাপুর তনয়া। সঙ্গে ছিলেন তাঁর দুই সৎ বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

অংশুলার পোস্ট

বিয়ের দিন দিদিকে পরম যত্নে আগলে রেখেছিলেন দুই বোন। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও। সিঁদুরদানের সময় বিশেষ ভূমিকা পালন করেছেন জাহ্নবী-খুশি। মেহেন্দির অনুষ্ঠানেও খুশি-জাহ্নবীকে সর্বক্ষণ দেখা গিয়েছে দিদির অংশুলা কাপুরের সঙ্গে। কাপুর পরিবারে মেহেন্দির অনুষ্ঠানে ছিল তারকার মেলা। আনন্দঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে জমকালো সাজে নজর কেড়েছিল ‘সিস্টার স্কোয়াড’।

Janhvi Kapoor and Khushi Kapoor attend Anshula Kapoor's wedding
পারিবারিক মুহূর্ত
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.