সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা, প্রিয়াঙ্কার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের৷ হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসহিত ছিলেন বলিউডের ‘নীরজা’৷ আর তাই তাঁর নয়া হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷
সম্প্রতি মার্কিন মুলুকের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সোনম৷ আর সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউড ছবিতে কাজ করতে চলেছেন অনিল-কন্যা৷ বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানান সোনম৷ টুইটে তিনি বলেছেন, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে “ভীষণ আনন্দ পেয়েছি৷”
Super duper chuffed to sign on with #unitedtalentagency ! I know this is going to be an epic… https://t.co/wrm1LAoHHT
Advertisement— Sonam Kapoor (@sonamakapoor) 1 September 2016
প্রসঙ্গত, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি হলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এর আগে চুক্তি স্বাক্ষর করেছে৷ সেই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল ডগলাস, ড্যানিয়েল র্যাডক্লিফের মতো হেভিওয়েট তারকারা৷ এবার সেই তালিকায় নতুন যুক্ত হলেন বলি কন্যা সোনম৷
সর্বশেষ খবর
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!
-
সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?
-
প্রধান বিচারপতির ‘ককরোচ’ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা