‘এটা পর্ন ছবি নয়’, কেন হঠাৎ এই কথা বললেন অজয় দেবগণ?

কারণটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১৪:৫২

options
link
‘এটা পর্ন ছবি নয়’, কেন হঠাৎ এই কথা বললেন অজয় দেবগণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই অজয় দেবগণের ‘বাদশাহো’ খবরের শিরোনামে। শোনা যাচ্ছিল, এই ছবিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করা হলেও তা দেখা যাবে না ছবিতে। সেন্সর বোর্ডের আগে অজয় নিজেই বাদ দিয়েছেন সেই সব দৃশ্য। কিন্তু এবার সেকথা কার্যত অস্বীকার করলেন অজয় দেবগণ। সংবাদমাধ্যমকে কটাক্ষ করে অজয় বলেন, “এটি পুরোপুরি মিথ্যে কথা। তাঁরা কোন পর্ন ছবি তৈরি করেননি”। অভিনেতাকে সমর্থন করে পরিচালক মিলন লুথরিয়া বলেন, ছবিকে ঘিরে নানা ধরনের গল্প তৈরি করছে অনেকে। তিনি তাঁর টিমকে বিশ্বাস করেন এবং এটা জানেন যে তাঁর টিমের কেউ ছবির এডিটিং বিষয়ক কোন কথা টিমের বাইরে শেয়ার করবে না।

Advertisement

[‘প্লিজ উদ্ধার করুন’, শাহরুখের ছবি দেখতে দেখতে সুষমাকে টুইট যুবকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জুলাইয়ে মিড ডে পত্রিকা তাদের রিপোর্টে জানায়, সেন্সর বোর্ডকে এড়াতে অজয় ও মিলন লুথরিয়া আগেই কেটে বাদ দেন ছবির বেশ কিছু দৃশ্য। প্রায় ১০ মিনিটের সেইসব দৃশ্যে রয়েছে অজয় দেবগণ ও ইলিয়ানা ডি’ক্রুজের বেশ কিছু বেড সিন ও সেক্স সিন। ছবির চিত্রনাট্যের ক্ষেত্রে যা নাকি বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ছবির সময়সীমা কমাতেই সেই দৃশ্যগুলি বাদ দিতে হয়েছে বলে জানান পরিচালক।

Advertisement

[সন্তানকে স্তন্যদানের ছবি পোস্ট করে অভিনব বার্তা এই অভিনেত্রীর]

বাস্তব থেকে অনেকটাই অনুপ্রাণিত মিলনের এই ছবি। ঘটনার প্রেক্ষাপট ১৯৭৫ সালের। জয়পুরের এক রাজবাড়িতে উদ্ধার হয় গুপ্তধন।  সোনার গয়না থেকে হিরে-পান্না, কী নেই সেখানে! কিন্তু রানি থাকতে সে সম্পত্তি দাবি করে বসে স্বাধীন ভারতের তৎকালীন সরকার। বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার পরিকল্পনাও হয়। সেই সোনা ফিরিয়ে আনার দায়িত্ব পড়ে অজয় দেবগণের কাঁধে। অজয়ের এই মিশনে তাঁকে সঙ্গ দেন ইমরান হাশমি, এষা গুপ্তা, সঞ্জয় মিশ্রা। এছাড়াও এই ছবিতে রয়েছেন বিদ্যুৎ জামওয়াল ও ইলিয়ানা ডি’ক্রুজ। ১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বাদশাহো’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.