সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ৫৮তে পা রাখলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। নিজের জীবনের বিশেষ এই দিনটিতে এক ভক্তের থেকে উপহার পেয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন অক্ষয়। এদিন একটি অনুষ্ঠানে অক্ষয়কে কাছ থেকে দেখে সেই আবেগ ধরে রাখতে পারেননি সেই ভক্তও। নিজের হাতে তৈরি উপহার এনেছিলেন অক্ষয়কে দেওয়ার জন্য। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায় এদিনের অনুষ্ঠানে অক্ষয়ের এক ভক্ত তাঁকে কাছ থেকে দেখতে পেয়ে পছন্দের অভিনেতার হাতে শুধু উপহার তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, আবেগে ভেসেও যান ওই তরুণী। অক্ষয় বরাবর তাঁর ফিল্মি কেরিয়ারের উন্নতির জন্য তাঁর দর্শককেই সমস্ত কৃতিত্ব দিয়ে থাকেন এবারেও তার ব্যতিক্রম হল না। ওই ভক্তকে সস্নেহে সম্বোধন করেন অক্ষয়।
View this post on InstagramAdvertisement
আজ কোটি টাকার অভিনেতা হলেও একসময়ে তাঁর স্ট্রাগল পর্বের সাক্ষী থেকেছে এই শহর কলকাতা থেকে ভায়া বাংলাদেশ হয়ে ব্যাংকক। কখনও তিনি মার্শাল আর্টের ‘গুরু’, আবার কখনও বা রেস্তরাঁর রাঁধুনি। পোড় খাওয়া জীবনের অভিজ্ঞতা নিয়ে বলিউডে পা রাখা রাজিব ভাটিয়া ওরফে অক্ষয়ের। তবে ফিল্মিদুনিয়ায় ভাগ্য নির্ধারণ করতে এসেও কম প্রতিকূলতার মুখে পড়তে হয়নি তাঁকে। নয়ের দশকের শেষের দিকে পর পর চোদ্দটা ফ্লপ দেখে বলিউডকে বিদায় জানিয়ে কানাডায় নতুন ইনিংস শুরু করবেন ভেবেছিলেন, তবে অদৃষ্টের হিসেব কে জানত? আজ সেই অভিনেতাই উত্থান-পতনের হিসেব না কষে ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর কাটিয়ে ফেলেছেন। তার জন্য দর্শককেই ধন্যবাদ জানিয়ে কলম ধরেছিলেন নিজের জন্মদিনে অক্ষয়।
সর্বশেষ খবর
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২