রোদে বেরোনোর আগে নিয়ম করে সানস্ক্রিন (Sunscreen) মাখেন, তবুও কি ত্বকে ট্যান পড়ছে? মুখ, হাত, গলা কিংবা শরীরের খোলা অংশের রং কালচে হয়ে যাচ্ছে রোদের নিচে থাকলেই ? অনেকেরই ধারণা, সানস্ক্রিন ব্যবহার করলেই রোদে পোড়া বা ট্যান পড়ার ভয় থাকে না।
কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিলেও তা সম্পূর্ণভাবে আটকাতে পারে না। পাশাপাশি সানস্ক্রিন ব্যবহারের কিছু ভুল অভ্যাসও ত্বকে ট্যান পড়ার কারণ হতে পারে।
আরও পড়ুন:
১. সানস্ক্রিন সব রশ্মি আটকাতে পারে না: কোনও সানস্ক্রিনই ত্বককে ১০০ শতাংশ সুরক্ষা দিতে পারে না। বিশেষ করে ইউভিএ (UVA) রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে এবং এটিই ট্যান পড়ার অন্যতম কারণ। তাই সানস্ক্রিন কেনার সময়েই দেখে নিতে হবে এই ধরনের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করার কতখানি ক্ষমতা সেটির রয়েছে।
২. প্রয়োজনের তুলনায় কম সানস্ক্রিন মাখা: অনেকেই অল্প পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করেন। ফলে প্যাকেটে এসপিএফ (SPF)-এর মাত্রা লেখা থাকলেও ত্বক পর্যাপ্ত সুরক্ষা পায় না। কেবলমাত্র মুখের সামনের অংশে সানস্ক্রিন মেখে যদি গলা, ঘাড়, হাত, পা ছেড়ে রাখা হয়, তাহলে ট্যানিং হবে স্বাভাবিক নিয়মেই।
৩. সময়মতো সানস্ক্রিন না মাখা: বাইরে বেরোনোর ঠিক আগে সানস্ক্রিন মাখলে তা ত্বকে বসার যথেষ্ট সময় পায় না। ফলে রোদে বেরনোমাত্র প্রবল ঘাম হতে শুরু করে এবং তা ঘামের সঙ্গে মিশে বেরিয়ে যায়।
৪. বারবার সানস্ক্রিন না মাখা: খুব ঘাম হলে বা মুখে জল লাগলে সানস্ক্রিন ধুয়ে যায়। ফলে সকালবেলা বাড়ি থেকে বেরনোর সময় ত্বক যে সুরক্ষা পায়, তা অল্প সময়ের মধ্যেই ক্ষয়ে যায়। ফলে দুপুরে বা বিকেলে যদি আবারও রোদের সংস্পর্শে আসেন, তখন ত্বক আগের মতোই সরাসরি রোদের ক্ষতিকারক রশ্মির দ্বারা প্রভাবিত হয়।
৫. দীর্ঘক্ষণ কড়া রোদে থাকা: গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সূর্যের তীব্রতা বেশি থাকে। এমন সময় সানস্ক্রিন মেখে বাইরে বেরোলেও তার মেয়াদ দীর্ঘক্ষণের হয় না।
ট্যান এড়াতে কী কী করবেন?
• অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। প্যাকেটে UVA ও UVB— উভয় রশ্মি থেকে সুরক্ষার উল্লেখ রয়েছে কি না, দেখে নিন।
• শুধু মুখ নয়, শরীরের খোলা অংশ যেমন কান, গলা, হাতের মতো জায়গাগুলিতেও পর্যাপ্ত সানস্ক্রিন লাগান।
• বাইরে বেরোনোর সময় ছাতা, সানগ্লাস এবং লম্বা হাতার পোশাক ব্যবহার করলে সরাসরি রোদের সংস্পর্শ কমানো যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র