Akshay Kumar - Twinkle Khanna

রান্নার গ্যাসের অগ্নিমূল্যে ছ্যাঁকা অক্ষয়ের পকেটেও! হেঁশেল সামলাতে দারুণ স্ট্র্যাটেজি টুইঙ্কলের

বলিউডের বিচক্ষণ সেলেব দম্পতি বলেই পরিচিত অক্ষয়-টুইঙ্কল। বিবিধ ইস্যুতে সরব হতেও দেখা যায় তারকাদম্পতিকে। এবার জ্বালানি সংকটের মোকাবিলায় কী টিপস দিলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২০:৫৩

options
link
রান্নার গ্যাসের অগ্নিমূল্যে ছ্যাঁকা অক্ষয়ের পকেটেও! হেঁশেল সামলাতে দারুণ স্ট্র্যাটেজি টুইঙ্কলের
রান্নার গ্যাসের অগ্নিমূল্যে ছ্যাঁকা অক্ষয়-টুইঙ্কলের হেঁশেলেও। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ জিগিরের প্রভাব আমনজনতার হেঁশেলেও। জ্বালানি সংকটে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম। মিলছে না এলপিজি গ্যাস সিলিন্ডার। এমনকী বুক করতে গিয়েও নিত্যদিন নাকাল হচ্ছেন জনসাধারণ। সমাজের সর্বস্তরের মানুষেরাই গ্যাস সংকটের জেরে ভুক্তভোগী। ব্যতিক্রম নন সেলেবরাও। এবার রান্নার গ্যাসের অগ্নিমূল্য নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এমতাবস্থায় কীভাবে হেঁশেল সামলাচ্ছেন স্ত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna)? সেই অভিনব পন্থার কথাই তুলে ধরলেন খিলাড়ি।

Advertisement

বলিউডের বিচক্ষণ সেলেব দম্পতি বলেই পরিচিত অক্ষয়-টুইঙ্কল। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় তাঁরা। যে কোনও ইস্যুতে সরবও হতে দেখা যায় তারকাদম্পতিকে। বিশেষ করে টুইঙ্কল খান্নার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বরাবর চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে। এবার রান্নার গ্যাসের বাড়তি চাহিদা এবং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দাম কথা বললেন অক্ষয় কুমার। সম্প্রতি বৃহন্মুম্বই আয়োজিত ‘মুম্বই ক্লিন লিগ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খিলাড়ি। সেখানেই জ্বালানি সংকটের প্রসঙ্গ উত্থাপন হওয়ায় অক্ষয় জানান, তাঁর বাড়িতে অন্তত রান্নার গ্যাসের সমস্যা নেই। এর নেপথ্যের কৃতীত্ব অবশ্য তিনি স্ত্রী টুইঙ্কলকেই দিয়েছেন। কারণ নিত্যদিন বাড়তে থাকা জ্বালানি সংকটের মোকাবিলা করতে আগেভাগেই মোক্ষম স্ট্র্যাটেজি ছকে ফেলেছেন তিনি। কীরকম? খিলাড়ি জানালেন, “আমার বাড়িতে গ্যাসের ঘাটতি নেই, কারণ আমার স্ত্রী টুইঙ্কল বিকল্প ব্যবস্থা করে রেখেছেন। ইতিমধ্যেই দুটি বৈদ্যুতিক স্টোভ অর্ডার করেছে। তবে সেগুলো আদৌ বাড়িতে পৌঁছেছে কি না, সেটা আমি বলতে পারব না।” উল্লেখ্য, টুইঙ্কলের মতো আমজনতার অনেকেই রান্নার গ্যাসের বিকল্প হিসেবে বাড়িতে ইনডাকশন, ইলেকট্রিক স্টোভ কিনছেন। ফলত অতিরিক্ত চাহিদায় সেসব ই-প্রোডাক্টের দামও বৃদ্ধি পেয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Akshay Kumar and Twinkle Khanna are known as the discreet celebrity couple of Bollywood
অক্ষয়-টুইঙ্কল। ছবি: ইনস্টাগ্রাম

অক্ষয় কুমার এইমুহূর্তে ‘ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত। ১৪ বছর বাদে বন্ধু পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে হরর-কমেডি ঘরানার সিনেমা উপহার দিতে চলেছেন তিনি। যে ছবিতে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তাব্বুর মতো একাধিক দক্ষ অভিনেতা রয়েছেন। বিশেষ ভূমিকায় পাওয়া যাবে যিশু সেনগুপ্তকেও। আর সেই সিনেমার প্রচার এবং পরবর্তী ছবির শুটিংয়ের ফাঁকেই এদিন বিএমসি’র ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অক্ষয় কুমার। যেখানে জ্বালানি সংকটের মোকাবেলা করার টিপস দেন তিনি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন