সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আখছারই ট্রোলের শিকার বিনোদন জগতের তারকারা। কখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোঁচা দেওয়া হয় তাঁদের তো কখনও আজব পোশাকের জন্য। তবে এবার আলিয়া ভাট (Alia Bhatt) যা করলেন, তাতে শুধু নেটিজেনরাই নয়, বিস্মিত পশুপ্রেমীরাও!
নিশ্চয়ই জানতে চাইছেন, এবার কী এমন করলেন রণবীর (Ranbir Kapoor) ঘরনি! তাহলে খোলসে করে বলা যাক। আসলে সম্প্রতি ভাইরাল হয়েছে আলিয়ার একটি পুরনো ছবি। শোনা যাচ্ছে, ২০২১ সালে ছবিটি তোলা। কিন্তু নতুন করে ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েন বলিউড অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের একটি লং টি-শার্ট পরেছেন তিনি। যেখানে পশুদের সুরক্ষা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গন্ডগোল পাকালো হাতের ব্যাগখানা। সেটি চামড়ার। আর এখানেই যাবতীয় বিতর্ক।

[আরও পড়ুন: নববর্ষে কলকাতা পাবে আরও এক অডিটোরিয়াম! উদ্বোধনে মুখ্যমন্ত্রী, জানুন খুঁটিনাটি]
অনেকেই আলিয়াকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, এ কেমন দ্বিচারিতা! পোশাকে পশুপ্রেম দেখানোর চেষ্টা, অথচ হাতে চামড়ার ব্যাগ! তাঁর এমন ‘মুর্খ’ স্মার্টনেসের বিরুদ্ধে তোপ দাগতেও ছাড়েননি অনেকে। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ রাখেনি নেটিজেনদের একাংশ। কটাক্ষ করা হয়েছে আলিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়েও। অনেকে আবার আরও একধাপ এগিয়ে বলে দেন, সেলিব্রিটিরা আবহাওয়ার পরিবর্তন, উষ্ণায়ন নিয়ে বড় বড় কথা বলেন। অথচ তাঁরাই প্রাইভেট জেটে এদিক-সেদিক ঘুরে বেড়ান। তারকাদের এহেন দ্বিচারিতা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আলিয়া কি কানে তুললেন? কে জানে!
[আরও পড়ুন: সাংসদ পদ খুইয়েই ইটালীয় রেস্তরাঁয় রাহুল! ভাইরাল ছবি নিয়ে কটাক্ষ BJP-র, পালটা দিল কংগ্রেসও]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার