সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট।
চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া। পোস্টারেই সেই ইঙ্গিত মিলল। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র প্রথম পোস্টার শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। পোস্টারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।
[আরও পড়ুন: ২০২৪ সালে দেশের সর্বোচ্চ ‘সেলেব’ করদাতা শাহরুখ, কত দিলেন অমিতাভ-সলমনরা?]
View this post on InstagramAdvertisement
জানা গিয়েছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ। যেখানে বাস্কেটবল খেলতে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণও নিয়েছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনওরকম কসরত বাকি রাখেননি আলিয়া। আগামী ১১ অক্টোবর দুর্গাপুজোর মরশুমে আসছে এই সিনেমা। একেই আর জি কর কাণ্ডের উত্তাল আবহে নারীশক্তির কথা মুখে মুখে, সেই প্রেক্ষিতে ‘জিগরা’ বক্স অফিসে কীরকম ব্যবসা করবে? সেদিকে চোখ থাকবে।
[আরও পড়ুন: ‘কিছু লোকের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে মীরের পাঠ, নিশানায় কারা?]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের