Alpha Release Date

‘ধুরন্ধর’ রণবীরকে ভয়, সলমনের সঙ্গেও যুদ্ধে নারাজ! ‘আলফা’র রিলিজ পিছোলেন আলিয়া ভাট

সোমবার 'আলফা'র নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে প্রেক্ষাগৃহে গোয়েন্দা অবতারে অবতরণের দিনক্ষণ জানিয়েছেন আলিয়া ভাট। ছবির নামের মতোই ক্ষুরধার লুকে ধরা দিলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৪৪

options
link
‘ধুরন্ধর’ রণবীরকে ভয়, সলমনের সঙ্গেও যুদ্ধে নারাজ! ‘আলফা’র রিলিজ পিছোলেন আলিয়া ভাট
'আলফা'র রিলিজ পিছোলেন আলিয়া ভাট। ছবি- সংগৃহীত

যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ (Alpha) আলিয়া ভাট যে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। এমনকী রিলিজের দিনক্ষণও (Release Date) প্রায় ঠিক করে ফেলেছিলেন নির্মাতারা। এরমাঝেই রিলিজের মাধ্যম নিয়ে ধন্দ শুরু হয়। এবার সমস্ত ধোঁয়াশা সরিয়ে নতুন খবর দিল প্রযোজনা সংস্থা। যশরাজ ফিল্মসের তরফে ‘আলফা’ রিলিজের নতুন দিনক্ষণ প্রকাশ্যে আনলেন আলিয়া। কানাঘুষো, একদিকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে দর্শকমহলের তুমুল উন্মাদনা, অন্যদিকে এপ্রিলে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ রিলিজের কথা। সবমিলিয়ে দুই হাইভোল্টেজ সিনেমার সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতে বড় সিদ্ধান্ত যশরাজ ফিল্মস-এর।

Advertisement

সদ্য প্রকাশ্যে আসা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝলক ইতিমধ্যেই মার্চ-এপ্রিলের বক্স অফস দখলের হুঁশিয়ারি দেগেছে। একদিকে রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত সিনেমা, আরেকদিকে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’, দুই তাবড় সিনেমার সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতেই সম্ভবত ‘আলফা’র মুক্তি পিছিয়ে জুলাই মাসে করা হয়েছে।

সোমবার ‘আলফা’র নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে প্রেক্ষাগৃহে গোয়েন্দা অবতারে অবতরণের দিনক্ষণ জানিয়েছেন আলিয়া ভাট। ছবির নামের মতোই ক্ষুরধার লুকে ধরা দিলেন অভিনেত্রী। যদিও পোস্টারে নায়িকার পুরো লুক প্রকাশ্যে আনা হয়নি, তবে ছবির নামের আড়ালে যেরকম রক্তাক্ত, প্রতিশোধস্পৃহ স্থিরদৃষ্টিতে ধরা দিলেন আলিয়া, তাতে ইতিমধ্যেই ছবির পয়লা ঝলকের জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। প্রথমটায় পঁচিশ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তা পিছিয়ে ছাব্বিশ সালের এপ্রিল মাসে করা হয়। কিন্তু গত ডিসেম্বরেই সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ -এর ঝলক প্রকাশ্যে আসার পর ফের মুক্তি পিছনো হয়। এবার প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, আগামী ১০ জুলাই রিলিজ করবে আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ এবং ববি দেওল, অনিল কাপুর অভিনীত গোয়েন্দা ছবি ‘আলফা’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Alia Bhatt Gets Angry At Paps For Entering Building Premises
আলিয়া ভাট, ছবি- ইনস্টাগ্রাম

এপ্রসঙ্গে উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ নতুন বছরেও বক্স অফিসে দাপিয়ে ব্যাটিং করেছে। উপরন্তু সদ্য প্রকাশ্যে আসা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝলক ইতিমধ্যেই মার্চ-এপ্রিলের বক্স অফস দখলের হুঁশিয়ারি দেগেছে। একদিকে রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত সিনেমা, আরেকদিকে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’, দুই তাবড় সিনেমার সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতেই সম্ভবত ‘আলফা’র মুক্তি পিছিয়ে জুলাই মাসে করা হয়েছে। যদিও কানাঘুষো, এপ্রিল মাসের ১৭ তারিখের পরিবর্তে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে পারে সলমনের ছবি, তবে জুলাই মাসে আলফা মুক্তি পেলে যে বক্স অফিসের আলিয়া ভাটের ব্যবসা নিরাপদ থাকবে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন