Rahul Banerjee Chobiwala

জীবনের শেষ ছবিতে আরও একবার কাঁদিয়ে গেলেন ‘ছবিওয়ালা’ রাহুল

রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ সিনেমার স্ক্রিনিং হল শহরের এক প্রেক্ষাগৃহে। কেমন ম্যাজিক দেখাল 'ছবিওয়ালা'? লিখছেন স্বাতী চট্টোপাধ্যায় ভৌমিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৯:১৫

options
link
জীবনের শেষ ছবিতে আরও একবার কাঁদিয়ে গেলেন ‘ছবিওয়ালা’ রাহুল
'ছবিওয়ালা'র দৃশ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

তিনি চলে গিয়েছেন দেড় মাস আগে, তবু তিনিই যেন সশরীরে আবারও ফিরে এলেন প্রেক্ষাগৃহের পর্দায়। আরও একবার কাঁদিয়ে দিয়ে গেলেন দর্শক ও সহ-অভিনেতাদের। মার্চ মাসে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে মর্মান্তিকভাবে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর অভিনীত ‘ছবিওয়ালা’র স্ক্রিনিং হল শহরের এক প্রেক্ষাগৃহে। কেমন হল সেই ছবি?

Advertisement

স্বামী-স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা থাকলেও তাই দিয়ে কি আর পেট ভরে? নিরুপায় হয়ে চরম সিদ্ধান্ত নেয় দম্পতি। যে ছবির সন্ধানে দিনের পর দিন সেই ফটোগ্রাফার ঘুরে বেরিয়েছে, শেষে হতাশার চরমে দাঁড়িয়ে তুলে আনা তার এক মর্মান্তিক ছবিই এনে দেয় সেই বহুকাঙ্খিত সাফল্য।

‘ছবিওয়ালা’ দৈনন্দিন জীবনে শিল্পী ও শিল্পের টিকে থাকার সংগ্রামকে তুলে ধরে। ছবিতে রাহুল একজন শৈল্পিক ফটোগ্রাফার। যে সমাজের চোখে বাতিল হতে হতে এখন শুধু মৃত মানুষের ছবি তোলার ডাক পায়। সেই মৃত আত্মরাও যেন অবসরে তার ফটোগ্রাফির প্রতি ব্যঙ্গ রেখে যায়! যে ছবি শুধুমাত্র দেখনদারির জন্য বিক্রি হয় সেই ছবি সে তুলে উঠতে পারে না। এদিকে তার স্ত্রী কারখানায় কাজ করে সংসারের খরচ জোগায়, যে চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। তবে স্বামী-স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা থাকলেও তাই দিয়ে কি আর পেট ভরে? নিরুপায় হয়ে চরম সিদ্ধান্ত নেয় দম্পতি। যে ছবির সন্ধানে দিনের পর দিন সেই ফটোগ্রাফার ঘুরে বেরিয়েছে, শেষে হতাশার চরমে দাঁড়িয়ে তুলে আনা তার এক মর্মান্তিক ছবিই এনে দেয় সেই বহুকাঙ্খিত সাফল্য। রাহুল এবং দেবলীনার অসাধারণ অভিনয় সমৃদ্ধ এই ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন শান্তনু নাথ, রানা বসু ঠাকুর, রিমি দেব। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্রও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rahul Banerjee's film Chobiwala makers seeks free ticket for audience
রাহুলের স্মৃতিতে ‘ছবিওয়ালা’র স্ক্রিনিং। ছবি- সংগৃহীত

ভাইয়ের শেষ ছবি দেখতে এসে অশ্রুসজল চোখে অনির্বাণ জানালেন, “সেই প্রথমবার ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। নায়ক হিসেবে বাবিনের সেটা প্রথম ছবি ছিল। তারপর এই আজ এলাম।…” 

রাহুলের শেষ সিনেমা ‘ছবিওয়ালা’ রিভিউয়ের উর্ধ্বে। তাই কাটাছেঁড়া না করে সেদিন প্রেক্ষাগৃহের আবেগঘন পরিবেশ খানিক তুলে ধরা যাক। যাঁরা অশ্রুসজল নয়নে শেষবারের মতো পর্দায় রাহুল ম্যাজিক দেখার জন্য হাজির হয়েছিলেন। বাপ্পা (শুভ্রজিৎ) পরিচালিত ‘ছবিওয়ালা’র স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ, রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দেবলীনা ঘোষ, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, ইন্দ্রাশিস আচার্য, দীপ্সিতা ধর প্রমুখ। ভাইয়ের শেষ ছবি দেখতে এসে অশ্রুসজল চোখে অনির্বাণ জানালেন, “সেই প্রথমবার ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। নায়ক হিসেবে বাবিনের সেটা প্রথম ছবি ছিল। তারপর এই আজ এলাম। এখনও ওর কথা ভেবে আমি আর মা রাতে ঘুমোতে পারি না। কত কী যে ওর করার ছিল। অভিনয়, পডকাস্ট, লেখালেখি, এরকম বহুমুখী প্রতিভার অকালমৃত্যু অনেকগুলো সম্ভাবনাকে নষ্ট করে দিল।” এখনও রাহুলের মৃত্যুর বিচার পাওয়া যায়নি, তবে ভারতীয় আইন, আর্টিস্ট ফোরাম এবং বর্তমান রাজ্য সরকারের ওপর তাঁর আস্থা রয়েছে বলে জানালেন অনির্বাণ।

Advertisement

সিনেমা দেখতে বসে অঝোরে কেঁদে ফেলেন দেবলীনা দত্ত। অভিনেত্রীর কথায়, রাহুল নেই একথা এখনও তিনি মানতে পারেননি। এই স্ক্রিনিংয়েও রাহুল তাঁদের সঙ্গেই বসে ছবিটা দেখেছেন বলেই বিশ্বাস করেন তিনি।

‘ছবিওয়ালা’ জুটি রাহুল-দেবলীনা

সিনেমা দেখতে এসে রাহুলের সহকর্মী হিসেবে রুদ্রনীল জানালেন, “রাহুল আমার ভাইয়ের মতো ছিল। কিছু মানুষ আছেন যারা হাজার প্রলোভনকে জয় করে নিজের পথে এগিয়ে যেতে পারেন, রাহুল ছিল তাদেরই একজন। আমরা সকলেই জানতে চাই কাদের গাফিলতিতে ওকে চলে যেতে হলো। সেই তদন্তের কাজ দ্রুত হবে আমি কথা দিচ্ছি।” সিনেমা দেখতে বসে অঝোরে কেঁদে ফেলেন দেবলীনা দত্ত।
অভিনেত্রীর কথায়, রাহুল নেই একথা এখনও তিনি মানতে পারেননি। এই স্ক্রিনিংয়েও রাহুল তাঁদের সঙ্গেই বসে ছবিটা দেখেছেন বলেই বিশ্বাস করেন তিনি। খুব তাড়াতাড়ি এই ছবি মুক্তির প্রচেষ্টা চলছে বলে জানা গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.