সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, ‘কারার ঐ লৌহ কপাট’ ঘিরে বিতর্কের আগুনে ততই ঘি পড়ছে। গত বৃহস্পতিবার ‘পিপ্পা’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই এ আর রহমানকে নিয়ে সমালোচনার অন্ত নেই। কিন্তু যাঁর একটা গানকে ঘিরে এত বিতর্ক, এত নিন্দা, সেই রহমান কেন এখনও ‘নির্বাক’? প্রশ্ন তুলেছিল শিল্পীমহলের একাংশ।
এই কদিনে এ আর রহমানের সোশাল অ্যাকাউন্টের দিকে নজর ছিল সকলেরই। রবিবার দীপাবলির শুভক্ষণে দেখা গেল তাঁর এক্স হ্যান্ডেলে জ্বলজ্বল করছে সেই ছবির নাম, যে ছবির গানের জন্য তিনি বিতর্কে জড়িয়েছেন। টিম ‘পিপ্পা’র পাশাপাশি সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন রহমান। আমাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ‘পিপ্পা’ ছবি যে এক থেকে দশের মধ্যে ট্রেন্ড করছে, রহমানের পোস্ট থেকেই জানা গেল। সিনেমার দুই মুখ্য চরিত্র ঈশান খট্টর, ম্রুণাল ঠাকুর-সহ পরিচালক রাজা মেনন, সকলকে নাম ধরে ধরে শুভেচ্ছা জানালেও রহমানের পোস্টে কিন্তু নজরুলগীতি বিতর্ক নিয়ে একটা কথারও উল্লেখ নেই! বরং পালটা চলতি বিতর্কের মাঝেই সঙ্গীত মায়েস্ত্রো ‘পিপ্পা’র প্রশংসা করলেন।
[আরও পড়ুন: ‘বাঙালির রক্ত কি শুকিয়ে গিয়েছে?’, নজরুলগীতি বিতর্কে হুঙ্কার সাংসদ সুখেন্দুশেখরের]
Congrats team Pippa ..Happy Diwali everyone🌼 @roykapurfilms @RajaMenon #MrunalThakur @IshaanKhattar #lyricistshellee and team pippa EPI pic.twitter.com/9sg62Qc8xY
Advertisement— A.R.Rahman (@arrahman) November 12, 2023
প্রসঙ্গত, নজরুলগীতি বিকৃতির জেরে রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে চুরুলিয়ার কাজী পরিবার। সেই গান যদি প্রত্যাহার না করা হয়, তাহলে আইনি পথে হাঁটার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন নজরুল ইসলামের নাতি এবং ভাইপো। উপরন্তু, সোমবার হেরিটেজ বেঙ্গলের তরফে নজরুল মঞ্চের সামনে এক প্রতিবাদী সভাও রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বাংলা সঙ্গীতদুনিয়ার বিশিষ্টরা।
[আরও পড়ুন: সলমন ভক্তদের বিরুদ্ধে FIR, ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে দক্ষযজ্ঞ! আটক ২]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের