সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ (India vs Pakistan Match) দেখতে হাজির অনুষ্কা শর্মা (Anushka Sharma)। যখন অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে মশগুল টিনসেল টাউন, তখন কড়া নিরাপত্তা বেষ্টনীতে আহমেদাবাদে পৌঁছলেন বিরাটপত্নী। বাইশ গজের ময়দানে দর্শকদের চোখ ম্যাচের দিকে থাকলেও নজর কাড়ল গ্যালারিতে অনুষ্কা-ঋতিকার পাশাপাশি অবস্থান।
ক্রিকেট দুনিয়ায় এই গুঞ্জন পুরনো নয় যে, বিরাটপত্নী অনুষ্কার সঙ্গে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেবের (Ritika Sajdeh) সম্পর্ক ভালো নয়। যার জল গড়িয়েছিল বিরাট-রোহিতের সম্পর্কের মধ্যেও। টিম ইন্ডিয়ার দুই খেলোয়ারের ইগোর লড়াইয়ের খবরও প্রকাশ্যে এসেছে একাধিকবার। এবার আহমেদাবাদে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিরল দৃশ্য। অনুষ্কার পাশে বসে ম্যাচ দেখছেন ঋতিকা। তবে আরেকটি বিষয় নজর কেড়ছে টিভির পর্দায়। কী সেটা?
[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার টাইগার কে? ভারত-পাক ম্যাচের আগে খোলসা করলেন সলমন]
The happiness of Anushka Sharma and Ritika Sajdeh. pic.twitter.com/HsUs4IGZ7z
Advertisement— CricketMAN2 (@ImTanujSingh) October 14, 2023
ক্যামেরা দেখেই আরও যেন সচেতন হয়ে উঠলেন বিরাটপত্নী। ঢিলেঢালা পোশাক থাকলেও পেট ঢাকতে দেখা গেল অনুষ্কাকে। আর সেই বিষয়টি নজর এড়ায়নি দর্শকদের। তার পর থেকেই অভিনেত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরাল হতে শুরু করেছে। উল্লেখ্য, দিন কয়েক আগেও পাপারাৎজিদের দেখে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে দিয়েছিলেন অনুষ্কা। শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছিল বিরাটকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। এবার ভারত-পাক ম্যাচেও ক্যামেরা দেখে আরও বেশি সচেতন দেখাল বলিউড অভিনেত্রীকে।
#AnushkaSharma & #Ritikasajdeh in the stands #IndiaVsPakistan pic.twitter.com/sLeEq5Jmfl
— Jeevika Singh (@Jeevikas40) October 14, 2023
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের