Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Rakhi Purnima 2026

পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া

অনেকেই চান, এককালীন ব্যবহারের বস্তু নয়, রাখিটি যেন সারাজীবন মনে থাকে ভাইয়ের। তাই দোকান থেকে কেনা চুমকি-পুঁতি-প্লাস্টিকের বদলে বানিয়ে নেওয়া যায় এমন রাখি, যা একাধারে নজরকাড়া ও পরিবেশবান্ধব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৪:৩৫

options
link
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া zoom
প্রকৃতির রক্ষাও হোক উঠুক রাখিবন্ধনের অঙ্গীকার।
Advertisement

রাখিবন্ধনের (Rakhi Purnima 2026) মেয়াদ তো আর কেবল একদিনের নয়। আজীবন বোনকে রক্ষার অঙ্গীকার নেয় ভাই, তাই ভাইয়ের হাতে বোন রাখি বেঁধে দেয়। হাত থেকে রাখি খুলে ফেলার পরেও তার গুরুত্ব কিছু কমে না। তবে অনেকেই তা সংরক্ষণ করার বদলে একটা সময়ের পর ফেলে দেন। আর এতেই দেখা দেয় সমস্যা। কারণ বাজারচলতি রাখি তৈরিতে সাধারণত প্লাস্টিক জাতীয় উপাদান ব্যবহার হয়, যা ফেলে দেওয়ার পর মাটিতে মেশে না।

Sustainable rakhi ideas for Rakhi Purnima 2026
পাটের রাখি।

বর্তমানে অনেকেই পরিবেশের প্রতি যত্নশীল, তাছাড়া মনে করেন, এককালীন ব্যবহারের চাইতে রাখিটি যেন সারাজীবন মনে রাখার মতো বস্তু হতে পারে। তাই দোকান থেকে কেনা চুমকি-পুঁতি-প্লাস্টিকের বদলে বেছে নিতে চান এমন কোনও রাখি, যা একাধারে নজরকাড়া ও পরিবেশবান্ধব হবে।

Advertisement

ভাইয়ের জন্য কোন ধরনের রাখি বাছবেন তবে?
• কাগজ, পাট বা কাঠের তৈরি রাখি এখন ফ্যাশনে ‘ইন’। অনলাইন সাইট থেকে কেনা যেতে পারে, অথবা ইন্টারনেটে উপলব্ধ ভিডিও দেখে বাড়িতেই বানানো শিখে নেওয়া যায় এমন রাখি। কাগজ, পাট বা কাঠের বেসের ওপর পছন্দসই রঙে মনমতো কিছু মোটিফ এঁকে দেওয়া যায়। হাতে তা বাঁধার জন্যও ব্যবহার করা যেতে পারে পাটের দড়ি।

Eco-friendly rakhi designs for brothers
রাখিতে কাপড়ে সুতোর কাজ।

• বানানো যায় অভিনব সুতির রাখি। পিচবোর্ডকে পছন্দসই আকারে কেটে, তার ওপর সুতির কাপড় মুড়িয়ে রাখি তৈরি করা যেতে পারে। জিনিসটি আকর্ষণীয় করতে একরঙা কাপড়ের বদলে বেছে নিন উজ্জ্বল রঙবেরঙা কাপড়ের টুকরো। এমনকী ছোটবেলার কোনও বিশেষ স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কোনও জামা বা ওড়নার অংশকেও ব্যবহার করা যায় এই কাজে। অথবা একরঙা কাপড়ের উপর এমব্রয়ডারি বা সুতোর কাজ করে, তা পিচবোর্ডের উপর মুড়ে দেওয়া যেতে পারে। সুতোর কাজে বাহারি নকশা কিংবা মজার মোটিফ বানিয়ে নেওয়া এমন কিছু জটিল কাজ হবে না।

• উদ্যোগটিকে আরও বেশি পরিবেশবান্ধব করতে, বানানো যেতে পারে বীজের রাখি। ব্যবহারের পর সেই বীজ বাগানে অথবা বারান্দার টবে বসিয়ে দিলে, তা থেকে ছোট চারাগাছ জন্মাবে। ফলে ভাইবোনের অটুট বন্ধনের অঙ্গীকার কেবল একটিমাত্র দিনেই সীমিত হয়ে থাকবে না। বরং গাছটির মতোই বেড়ে উঠবে সময়ের সঙ্গে।

Preservable sustainable rakhis for Rakhi Purnima 2026
রুপোর তৈরি রাখি

• টাকা জমিয়ে বানিয়ে আনা যেতে পারে রুপোর রাখি। ভাইয়ের পছন্দের কোনও মোটিফ, স্বস্তিক চিহ্ন, অথবা ভাইয়ের নামের আদ্যক্ষরের আকারে তা বানানো যায়। এই রাখি ফেলে দেওয়ার প্রশ্নই আসছে না, বরং সময়ের সঙ্গে তার মূল্য বেড়ে চলবে। ফলে পরিবেশের পক্ষেও তা ক্ষতিকারক হয় না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.