সদ্য পয়লা বৈশাখে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শুভসূচনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দিন কয়েক বানতলায় শুটিংয়ের পর মঙ্গলবারও আউটডোর সেট পড়েছে টিম ‘বহুরূপী’র। একে কাঠফাটা গরম, তার উপর বাইরে ‘সূয্যিমামা’র গনগনে চুম্বন! সবমিলিয়ে হাঁসফাঁস পরিস্থিতি। অগত্যা চরম গরমকে সঙ্গী করেই ‘কাট-অ্যাকশন’ চলছে নন্দিতা-শিবপ্রসাদের সেটে। এমতাবস্থায় শরীর ঠান্ডা রাখার মোক্ষম দাওয়াই বের করেছেন পরিচালকদ্বয়।
আরও পড়ুন:
গরমের মোকাবিলা করতেও সেভাবেই মধ্যাহ্নভোজের মেনু ঠিক করলেন সেটের ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’। খোঁজ নিয়ে জানা গেল, রাঁধুনির উপর কড়া নির্দেশ রয়েছে এমন সব বাঙালি পদ রাঁধার, যেগুলো খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। কীরকম?
কথায় বলে, পেটে খেলে পিঠে সয়! গরমের মোকাবিলা করতে তাই পেটবাবাজিকেও ঠান্ডা রাখা মাস্ট। মঙ্গলবার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শুটিং চলছিল দক্ষিণ কলকাতার আলিপুরে। সেখানেই টিমের সকলের জন্য ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’ মেনু সাজিয়ে ফেললেন শিবু-নন্দিতা। এমনতিই উইন্ডোজ প্রযোজনা সংস্থার সেটে উদরপূর্তি নিয়ে তারকামহলে বেশ সুখ্যাতি রয়েছে। এবার গরমের মোকাবিলা করতেও সেভাবেই মধ্যাহ্নভোজের মেনু ঠিক করলেন সেটের ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’। খোঁজ নিয়ে জানা গেল, রাঁধুনির উপর কড়া নির্দেশ রয়েছে এমন সব বাঙালি পদ রাঁধার, যেগুলো খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। কীরকম? রাঁধুনি জানালেন, টক ডাল, পোস্ত বাটা, ধনেপাতার চাটনি, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেঁধেছি। শেষপাতে টক দই, শসা, তরমুজ। কড়া রোদে শট দেওয়ার ফাঁকেই কৌশানী মুখোপাধ্যায় রসিকতা করে জানালেন, “এই গরমে শুটিংয়ের জন্য সবার আগে মনের জোর বাড়াচ্ছি।” অভিনেত্রীর সংযোজন, “যতটা সম্ভব শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করছি। ডাবের জল, ঠান্ডা ফলের রস খাচ্ছি।”

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিকস্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিঁচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। উল্লেখ্য, বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিমে নতুন সংযোজন যিশু সেনগুপ্ত এবং সোহিনী সরকার। এছাড়াও বিক্রম-ঝিমলি বেশে আবারও পাওয়া যাবে শিবপ্রসাদ-কৌশানীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন