Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sweta Mishra

‘কেরিয়ার শেষ হওয়ার ভয় পাই না’, রাহুলের মৃত্যুর পর ব্যক্তিগত কথা ফাঁস হতেই ফুঁসছেন শ্বেতা

অভিনেতার মৃত্যুর পর শ্বেতার 'নীরবতা' নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এমনকী একাংশ এও প্রশ্ন তোলে যে, কাজ হারানোর ভয়েই কি চুপ অভিনেত্রী? তার রেশ ধরেই এবার গর্জে উঠলেন শ্বেতা মিশ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৮:০০

options
link
‘কেরিয়ার শেষ হওয়ার ভয় পাই না’, রাহুলের মৃত্যুর পর ব্যক্তিগত কথা ফাঁস হতেই ফুঁসছেন শ্বেতা zoom
কী বললেন শ্বেতা মিশ্র?

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গত তিন সপ্তাহ ধরে লোকচক্ষুর আড়ালে শ্বেতা মিশ্র! এরমাঝেই অভিনেত্রীর ফ্যান পেজ থেকে ভাগ করে নেওয়া হয় বেশ কিছু পোস্ট। সেগুলোকেই ‘সর্বৈব সত্যি’ বলে মনে করেছিলেন নেটবাসিন্দাদের একাংশ। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের যে দৃশ্য শুট করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে রাহুলের, সেই দৃশ্যে অভিনয় করছিলেন শ্বেতাও। কিন্তু অভিনেতার মৃত্যুর পর শ্বেতার ‘নীরবতা’ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এমনকী একাংশ এও প্রশ্ন তোলে যে, কাজ হারানোর ভয়েই কি চুপ অভিনেত্রী? তার রেশ ধরেই এবার গর্জে উঠলেন শ্বেতা মিশ্র।

ভাইরাল ওই পোস্টে উল্লেখ- রাহুলের মৃত্যুর পর রোজ রাতে শ্বেতাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। রাস্তায় বেরোতেও নাকি ভয় পাচ্ছেন। শ্বেতা নাকি এও বলেন যে- সকলে মিলে তাকে দোষারোপ করলে, তিনি বাঁচবেন কি করে? তিনি তো ক্রিমিনাল নন। এমনকী শ্বেতা এর ‘শেষ দেখে ছাড়বেন’ বলেও উল্লেখ রয়েছে ওই পোস্টে। আর এহেন মন্তব্য ভাইরাল হওয়াতেই ফুঁসে উঠেছেন শ্বেতা মিশ্র।

মঙ্গলবার সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে নিজের অবস্থান স্পষ্ট করেন টেলি অভিনেত্রী। ফ্যানপেজগুলির দৌড়াত্ম্যের মাঝে সম্প্রতি এক পোর্টালের তরফে শ্বেতার সঙ্গে যোগাযোগ করা হলে ব্যক্তিগতজীবন, কঠিন সময় নিয়ে মন উজাড় করে কথা বলেন তিনি। আর সেই কথোপকথন সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই ফের নেতিবাচকভাবে চর্চার শিরোনামে তিনি। কিন্তু এবার আর চুপ থাকলেন না শ্বেতা। পালটা জবাবও কষিয়েছেন। পোর্টালের ভাইরাল ওই পোস্টে উল্লেখ- রাহুলের মৃত্যুর পর রোজ রাতে শ্বেতাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। রাস্তায় বেরোতেও নাকি ভয় পাচ্ছেন। শ্বেতা নাকি এও বলেন যে- সকলে মিলে তাকে দোষারোপ করলে, তিনি বাঁচবেন কি করে? তিনি তো ক্রিমিনাল নন। এমনকী শ্বেতা এর ‘শেষ দেখে ছাড়বেন’ বলেও উল্লেখ রয়েছে ওই পোস্টে। আর এহেন মন্তব্য ভাইরাল হওয়াতেই ফুঁসে উঠেছেন শ্বেতা মিশ্র।

Advertisement
Sweta Mishra Fan Page Shares a Post 22 Days After Rahul Banerjee Death
‘ভোলে বাবা পার করেগা’র দৃশ্যে শ্বেতা-রাহুল। ছবি- সংগৃহীত  

অভিনেত্রী সাফ জানিয়েছেন, “সম্প্রতি যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, তা আমার অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমার ছবিও আমার অজান্তে ব্যবহার করা হয়েছে। কিন্তু আর্টিকেলে এমন কিছু কথা তুলে ধরা হয়েছে, যা আমি ওইভাবে বলিনি। আমি কখনোই বলিনি যে ‘আমার কেরিয়ার শেষ’। আমি শুধু বলেছিলাম, আমি সেই বিষয়টি নিয়ে ভয় পাই না। আমার কাছে কেরিয়ার মানে প্রতিভা, দক্ষতা এবং অধ্যবসায়ের সমন্বয়, এবং ঈশ্বরের কৃপায় আমি কিছু হারানোর ভয় পাই না। তাই সবাইকে অনুরোধ, পুরো বিষয়টি একটু সংবেদনশীলতার সঙ্গে দেখবেন।”

২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়েই সব শেষ! সাগরের নোনা জলেই সলিল সমাধি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তরুণ অভিনেতার অকাল মৃত্যুতে কাঠগড়ায় সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র! সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী, সেসময়ে নায়িকা শ্বেতা মিশ্রর সঙ্গে মধুচন্দ্রিমার দৃশ্যের শট দিচ্ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন দু’জনেই জলে পড়ে যান। তবে শ্বেতাকে বাঁচানো গেলেও জলে ডুবে মর্মান্তিক পরিণতি হয় রাহুল অরুণোদয়ের। ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে প্রকাশ্যে আসা এক ভিডিওয় নায়িকা শ্বেতা মিশ্রকে একেবারে বিধ্বস্ত দেখা যায়। কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বারবার ‘রাহুলদা’ বলে চিৎকার করতে শোনা গিয়েছিল অভিনেত্রীকে। তবে রাহুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়লেও এযাবৎকাল শ্বেতা মিশ্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুটিংয়ে একসঙ্গে শট দিয়ে শ্বেতা বেঁচে ফিরলেও রাহুল কেন মৃত্যুর কোলে ঢলে পড়ল? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় টলিপাড়া থেকে রাহুলের প্রিয়জনেরা। কলকাতা-সহ ওড়িশা পুলিশ ঘটনার তদন্ত করছে। দেখতে দেখতে রাহুলের মৃত্যর পর কেটে গিয়েছে ২২ দিন। এবার যাবতীয় অভিযোগ নিয়ে সরব শ্বেতা মিশ্র।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.