Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Pakistan

রণবীর সিংকে জব্দ করতে পাকিস্তানি সিনে-মিসাইল ‘জাহান্নুম বারাস্তা’! উড়ে এল ‘সস্তার ধুরন্ধর’ কটাক্ষ

পয়লা দিন থেকেই ইসলামাবাদকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা। এবার 'ধুরন্ধর'কে জব্দ করার ছক কষে নতুন সিনেমা এনে 'ঠাট্টার পাত্র' পাকিস্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:১৮

options
link
রণবীর সিংকে জব্দ করতে পাকিস্তানি সিনে-মিসাইল ‘জাহান্নুম বারাস্তা’! উড়ে এল ‘সস্তার ধুরন্ধর’ কটাক্ষ zoom
রণবীর সিংকে জব্দ করতে পাকিস্তানি সিনে-মিসাইল 'জাহান্নুম বারাস্তা'! ছবি- সংগৃহীত

পাকিস্তান বিরোধী প্রেক্ষাপটের জেরে গত ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের কোনও দেশে মুক্তির আলো দেখেনি ‘ধুরন্ধর’। মাত্র এক মাসে হু হু করে হাজার কোটির গণ্ডি পেরনো সিনেমাকে বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে নিষিদ্ধ হতে হয়েছিল। যার জেরে আন্তর্জাতিক বক্স অফিসে প্রবল ধাক্কাও খেয়েছিল আদিত্য ধর পরিচালিত এই ছবি। সিক্যুয়েলের ক্ষেত্রেও সেই মুক্তি কাঁটার ব্যতিক্রম হয়নি। এবার খবর, বিশ্বজুড়ে সাড়া ফেলা ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’কে জবাব ছুড়তে নতুন ‘সিনে মিসাইল’ এনেছে পাকিস্তান। তবে তাতেও ঠাট্টার পাত্র হতে হচ্ছে ‘প্রতিশোধস্পৃহ প্রতিবেশী’কে।

পাকিস্তানে ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করেও লাভ হয়নি। খবর, করাচির মার্কেটে ছেয়ে গিয়েছে ‘ধুরন্ধর’-এর পাইরেটেড সংস্করণ। পাক মুলুকের বাসিন্দারাও হইহই করে দেখছেন। এমতাবস্থায় বলিউডকে জবাব ছুড়তে ‘জাহান্নুম বারাস্তা জান্নত’ নামে এক থ্রিলারধর্মী গোয়েন্দা ছবি রিলিজ করেছে পাকিস্তানে। 

Ranveer Singh’s Dhurandhar vs Pakistan Film: ‘Jahannum Barasta Jannat’ Sparks Meme Fest
‘ধুরন্ধর ২’-এ রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম

পয়লা দিন থেকেই ইসলামাবাদকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা। পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টারদের বাড়বাড়ন্ত এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলিকে নিকেশ করার কাহিনি তুলে ধরে প্রশংসার জোয়ারে ভাসছেন পরিচালক আদিত্য। ‘হামজা আলি’র মিশন যে বর্তমানে গোটা বিশ্বের সিনেবাজারের লাইমলাইটে, সেটা ৩০০০ কোটির ঝকঝকে বক্স অফিস মার্কশিটই বলে দেয়। তবে পাকিস্তানে ভারতীয় সিনে ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করেও লাভ হয়নি। খবর, করাচির মার্কেটে ছেয়ে গিয়েছে ‘ধুরন্ধর’-এর পাইরেটেড সংস্করণ। পাক মুলুকের বাসিন্দারাও হইহই করে দেখছেন। এমতাবস্থায় বলিউডকে জবাব ছুড়তে ‘জাহান্নুম বারাস্তা জান্নত’ নামে এক থ্রিলারধর্মী গোয়েন্দা ছবি রিলিজ করেছে পাকিস্তানে। আর সেই সিনেমা দেখেই হাসির রোল নেটভুবনে। বেধড়ক কটাক্ষের শিকারও হতে হচ্ছে। কিন্তু কেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় ব্লকবাস্টার সিনেফ্র্যাঞ্চাইজিকে জব্দ করতে গিয়ে পাকিস্তান নিজেই পাঁকে পড়েছে, বললেও অত্যুক্তি হয় না! গতবারও ‘মেরা লিয়ারি’ সিনেমা এনে হাসির পাত্র হয়েছিল কিন্তু তবুও শিক্ষা হয়নি। 

‘Cheap Copy’ Row: Pakistan Film Takes on Ranveer Singh’s Dhurandhar, Gets Trolled
বলিউডকে জবাব ছুড়তে ‘জাহান্নুম বারাস্তা জান্নত’ নামে এক থ্রিলারধর্মী গোয়েন্দা ছবি রিলিজ করেছে পাকিস্তানে।

খবর, ‘ধুরন্ধর’-এর প্লটের সঙ্গে হুবহু মিল রয়েছে ‘জাহান্নুম বারাস্তা জান্নত’ সিনেমার গল্পের। যেখানে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়ানো এবং সেদেশের শান্তি নষ্ট করার দায় চাপানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর উপর! গত ২৯ মার্চ ‘গ্রিন এন্টারটেইনমেন্ট টেলিভিশন’-এ এই ছবির প্রিমিয়ার হয়। তারপর থেকেই লাগাতার কটাক্ষের মুখে ওই পাকিস্তানি ছবির নির্মাতারা। উল্লেখ্য, ‘জাহান্নুম বারাস্তা জান্নত’-এ ‘র’ চিফের চরিত্রে অভিনয় করেছেন জাভেদ শেখ। যিনি শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই প্রেক্ষিতে জাভেদের উদ্দেশেও উড়ে এসেছে বিদ্রুপবাণ। নিন্দুকদের মতে, ‘পাকিস্তানের সস্তার ‘ধুরন্ধর’।’ কারও বা কটাক্ষ, ‘কী বাজে ডিটেইলিং!’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘ভারতীয়রা এরকম উর্দু ভাষায় কথা বলেন না।’ সিনেমার একাধিক দৃশ্য নিয়েও নিরন্তর কাটাছেড়া চলছে। সবমিলিয়ে ভারতীয় ব্লকবাস্টার সিনেফ্র্যাঞ্চাইজিকে জব্দ করতে গিয়ে পাকিস্তান নিজেই পাঁকে পড়েছে, বললেও অত্যুক্তি হয় না! গতবারও ‘মেরা লিয়ারি’ সিনেমা এনে হাসির পাত্র হয়েছিল কিন্তু তবুও শিক্ষা হয়নি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.