Shah Rukh Khan

‘ছাত্র আন্দোলনে চুপ! লন্ডনে ছুটি কাটাতে এতটাই ব্যস্ত?’, বিতর্কে শাহরুখ

শুক্রবারই সংশ্লিষ্ট ইস্যুতে বাদশার নাম করে ভাইরাল হয় এক ভুয়ো পোস্ট। ড্যামেজ কন্ট্রোল করতে কিং 'ভক্তদের কীর্তি'রই শিকার বলে অনুমান একাংশের। এমন আবহে লন্ডন থেকে ছবি ভাইরাল হতেই বিতর্কের শিরোনামে বাদশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৬:৪০

options
link
‘ছাত্র আন্দোলনে চুপ! লন্ডনে ছুটি কাটাতে এতটাই ব্যস্ত?’, বিতর্কে শাহরুখ
ছাত্র আন্দোলন নিয়ে কেন চুপ শাহরুখ? বিতর্কের মাঝেই ফাঁস আসল কারণ। গ্রাফিক্স ছবি

নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বর্তমানে দেশজুড়ে ঝড়! দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লির রাজপথে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রজনী কাটাচ্ছে, তখন ঠান্ডাঘরে বসে সেলেবমহল কি ‘তামাশা’ দেখতে ব্যস্ত? দিন কয়েক ধরেই প্রশ্নের মুখে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মৌন’ তারকারা। সুলতান’ সলমন খান যদিও ‘বুকের পাটা’ দেখিয়ে বিক্ষোভকারী পড়ুয়াদের বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন, কিন্তু শাহরুখ খান (Shah Rukh Khan) এখনও চুপ। শুক্রবারই সংশ্লিষ্ট ইস্যুতে বাদশার নাম করে ভাইরাল হয় এক ভুয়ো পোস্ট। ড্যামেজ কন্ট্রোল করতে কিং ‘ভক্তদের কীর্তি’রই শিকার বলে অনুমান একাংশের। এমন আবহে লন্ডন থেকে ছবি ভাইরাল হতেই বিতর্কের শিরোনামে বাদশা।

Advertisement

ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাস্টার হয়েও কেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের ন্যায্য দাবিদাওয়া নিয়ে চুপ কিং খান? এমন প্রশ্নেই যখন সোশাল পাড়ায় শোরগোল, তখন লন্ডনে সপরিবারে শাহরুখের ছুটি কাটানোর ছবি ভাইরাল।

ছাত্র আন্দোলন নিয়ে মুখ না খোলায় গত কয়েক দিনে মারাত্মক কটাক্ষ-সমালোচনার শিকার হতে হচ্ছে একাধিক তারকাকে। শাহরুখ খান তার মধ্যে অন্যতম। ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাস্টার হয়েও কেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের ন্যায্য দাবিদাওয়া নিয়ে চুপ কিং খান? এমন প্রশ্নেই যখন সোশাল পাড়ায় শোরগোল, তখন লন্ডনে সপরিবারে শাহরুখের ছুটি কাটানোর ছবি ভাইরাল। নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই ফ্রেমেই দেখা গেল, স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটছেন শাহরুখ। পরনে হুডিতে ঢাকা মাথা। চোখে রোদচশমা। পাপারাজ্জি লেন্স দেখে অবশ্য মুখ ফেরাননি। আর এহেন ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনার শিকার বাদশা।

Advertisement
Shah Rukh Khan with his family in London
লন্ডনে সপরিবারে শাহরুখ খান

‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটা পোস্ট করলেন না?’ কারও কটাক্ষ, ‘আপনারও তো সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত দুটো কথা বলতে পারতেন।’

কারও প্রশ্ন, ‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটা পোস্ট করলেন না?’ কারও কটাক্ষ, ‘আপনারও তো সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত দুটো কথা বলতে পারতেন।’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে সোশাল পাড়া। প্রসঙ্গত, ‘কিং’ সিনেমার শুটিংয়ের জন্য সম্প্রতি কন্যা সুহানা খানকে নিয়ে লন্ডনে উড়ে গিয়েছিলেন শাহরুখ। যদিও সেসময়ে সেখানে গৌরী ছিলেন কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে, তবে এই ভাইরাল ছবি ঘিরে একাংশের অনুমান, লন্ডনে ছুটি কাটানোর ছবিটি সেসময়েরই। আপাতত কিং খানের এক উত্তরের আশায় আসমুদ্রহিমাচলের অনুরাগীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.