অপ্রকাশিত এক ভালোবাসা। হয়তো এমনও কেউ আছেন যাঁর ভালোবাসার মানুষকে কখনও জোর গলায় বলাই হয়নি ‘আমি তোমাকে ভালোবাসি।’ এরকম কত অপ্রাপ্তি, না পাওয়া সবটুকুই যেন ফুটে উঠবে আমির খানের প্রযোজনায় ‘একদিন’ (Ek Din Trailer) ছবিতে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমিরপুত্র জুনেইদ খানকে।বলে রাখা জরুরি, এই ছবির গান তৈরির জন্যই কিছু দিন আগে এ রাজ্যে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের দরবারে এসেছিলেন খোদ আমির। তারপর থেকেই কৌতূহল অনেকটাই বেড়েছে এই ছবিকে ঘিরে। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
আরও পড়ুন:
ছবির শুরু থেকে শেষ ফুটে উঠেছে ঠিক এই এক তরফা ভালোবাসাটাই। সাই পল্লবী অভিনীত চরিত্র ‘মীরা’ প্রেমে বুঁদ জুনেইদ অভিনীত চরিত্র ‘রোহন। সহকর্মীর প্রেমে হাবুডুবু খাওয়া রোহনের ভালোবাসা সারা জীবন থেকে যায় অন্তরালে। মীরা তা কখনও অনুভবই করতে পারে না। বন্ধুদের কাছে মীরার প্রতি ভালোবাসার কথা বলে রোহন একাই আনন্দের সাগরে ভাসে। যদি একদিন মীরা আমার হত! এই ভেবেই কেটে যায় রোহনের দিন। মীরার সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে যেন বাঁচে সে। কিন্তু সেই সুখও কপালে বেশিদিন স্থায়ী হয় না। রোহন যা ভাবছে যা চাইছে তা মিথ্যা, এর কোনও ভিত্তি নেই তা প্রমাণ করতেই মেজাজ হারিয়ে তার গালে চড় কষায় মীরা। ভেঙে পড়ে রোহন। তারপর? সেই গল্প অবশ্য জানা যাবে ছবি মুক্তির পর। আগামী ১ মে মুক্তি পাবে ‘একদিন’।

এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে জাপানে। যা দৃষ্টিনন্দনেও এক বিশেষ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। আরও অনেক কারণেই আমির প্রযোজিত এই ছবি স্পেশাল। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটছে অভিনেত্রী সাই পল্লবীর। শুধু তাই নয়। জাপানে শুটিং হলেও এই ছবির গান বাঁধা হয়েছে বাংলায় বসেই। যেহেতু অরিজিৎ সিং এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন তাই গায়ক প্লেব্যাক থেকে বাণপ্রস্থ ঘোষণার পর জিয়াগঞ্জে অরিজিতের কাছে এসে ছবির জন্য গান তৈরি করে নিয়ে গিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্রেফ হাসিনা-কেন্দ্রিক করে লাভ নেই
-
‘ভারতকে এর মূল্য চোকাতে হবে’, মার্কিন আদালতে আদানির স্বস্তিতে মোদিকে তোপ রাহুলের
-
‘আর জি করের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
-
‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?
-
রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া