গৌতম আদানির বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা সম্প্রতি খারিজ মার্কিন আদালতে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন, ‘যতটুকু দেখা যাচ্ছে, পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ।’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপসের অভিযোগ তুলে রাহুল বলেন, ‘ভারতকে এর বিরাট মূল্য চোকাতে হবে।’
মার্কিন আদালতে আদানির মামলা খারিজ প্রসঙ্গে বুধবার এক সংবাদপত্রের রিপোর্ট তুলে ধরেন রাহুল। যেখানে লেখা, ‘ট্রাম্প সরকারের প্রস্তাব মেনে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা খারিজ করা হয়েছে। মার্কিন আদালত জানিয়েছে, বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক।’ এর সঙ্গেই রাহুল লেখেন, ‘চোখের সামনে যতটুকু দেখা যাচ্ছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি গুরুতর।’ এরসঙ্গেই লেখেন, ‘ভারতকে এর চড়া মূল্য দিতে হবে।’
আরও পড়ুন:
মার্কিন আদালতে অভিযোগ ছিল, গৌতমের মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিল।
উল্লেখ্য, মার্কিন আদালতে অভিযোগ ছিল, গৌতমের মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ (এজিএল) বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের (যার মধ্যে মন্ত্রী, জনপ্রতিনিধিরাও রয়েছেন) ঘুষ দিয়েছিল। ঘুষের অঙ্ক ২৬.৫ কোটি ডলার (২০২৯ কোটি টাকা)। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারীদেরও মিথ্যা প্রত্যাশা দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তার ভিত্তিতে ২০২৪ সালের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
There is much more to this than meets the eye.
A compromised PM was forced to sell India’s interest. India is paying a huge price. pic.twitter.com/rWt37dYxwx
— Rahul Gandhi (@RahulGandhi) August 12, 2026
যদিও প্রথম থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। তবে চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে আমেরিকা থেকে সমন পাঠানো হয় গৌতম ও তাঁর ভাইপো সাগর আদানিকে। তদন্তে সহযোগিতার বার্তা দেন তাঁরা। তার কয়েকমাস পরেই মামলা থেকে সরে দাঁড়াতে চায় মার্কিন বিচার দপ্তর। তাদের মতে, আন্তর্জাতিক এই ইস্যু মার্কিন আদালতে যুক্তি-সহ প্রমাণ করা বেশ কঠিন। আপাতত এই ইস্যুতে মামলা চালিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। তারপর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার ব্রুকলিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিস জানান, মামলা খারিজ হয়েছে। বিচারক এও স্পষ্ট করে দিয়েছেন, এই মামলা খারিজের অর্থ এই নয় যে অভিযোগগুলো ভিত্তিহীন ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক