সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শুরুতে কলকাতায় বহুদিন ছিলেন অমিতাভ। এই শহরেই প্রথম রোজগার। অমিতাভের বং কানেকশন যে শুধুই তাঁর স্ত্রী জয়া বচ্চন নন, তা সবাই জানেন। কিন্তু বাংলার জামাই যে পুরদস্তুর ফুটবলের ফ্যান, অন্যান্য বাঙালিদের মতোই, তা হয়তো খুব কম লোকেই খবর রাখেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। গোটা বাংলা যখন ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে তরজায় মাতেন। ঠিক তখন মুম্বইয়ে বসে সেই তরজায় চুপিসাড়ে ঢুকে পড়েন অমিতাভও। কীভাবে? আসুন, খোলসা করি।
অমিতাভ বচ্চনকে বর্তমানে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে। আর সম্প্রতি এই শোয়েই এক প্রতিযোগীর সঙ্গে কলকাতা, বাংলা নিয়ে কথা বলার সময় বিগ বি জানালেন ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানের সমর্থক তিনি। কৌন বনেগা ক্রোড়পতিতে খেলার মাঝেই প্রতিযোগীর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বিগ বি। সেখানেই বাংলার হুগলি জেলার বাসিন্দা বাচ্চু সাঁতরার সঙ্গে আড্ডায় বিগ বি ফাঁস করলেন তাঁর ফুটবল প্রেমের কথা।
View this post on InstagramAdvertisement
এই শোয়ে অমিতাভ বাচ্চুকে জিজ্ঞাসা করেন যে তিনি কোন দলকে সমর্থন করেন মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? জবাবে তিনি মোহনবাগান বললে বিগ বি বলেন, ‘আরে দারুণ তো! আমিও মোহনবাগান সমর্থক।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর