সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় তিনি নয়া সেনসেশন৷ কখনও তাঁর ঘরোয়া মুহূর্তের ছবি, কখনও পার্টির ছবি, কখনও আবার শাহরুখের ছেলের সঙ্গে তাঁর রেস্তোরাঁ যাওয়ার ছবি ছড়িয়েছে ইন্টারনেটে৷ হু হু করে বেড়েছে তাঁর ভার্চুয়াল দুনিয়ার অনুগামীর সংখ্যা৷ প্রচারের এত আলো যে তাঁর উপর পড়ছে সে কি এমনি এমনি৷ বলিঅন্দরে জোর খবর, হয়ত সিনেমায় নামতে চলেছেন নভ্যা৷ সে কারণেই এত প্রচারের বাদ্যি৷
তা সত্যিই কি তিনি সিনেমায় নামতে চলেছেন?
এককালে অভিনেতা বাড়ির সন্তানরা যখন সিনেমায় নামতেন তখনও এত প্রচার হত না৷ তবে অভিভাবকরা প্ল্যাটফর্মটা তৈরি করে দিতেন৷ বিগত কয়েক বছরে অবশ্য প্রচারের রূপটাই পাল্টে গিয়েছে৷ প্রচার ও জনপ্রিয়তা ছড়ানোর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছ পেজ থ্রি দুনিয়া৷ নভ্যার এই প্রচারকেও সেরকমই ভেবেছিলেন অনেকে৷ নভ্যা নিজেও এ ব্যাপারে বেশ আগ্রহী৷ নিয়ম করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন৷ দুয়ে দুয়ে চার করতে দ্বিধা করেননি অনেককে৷
কিন্তু কী বলছে পরিবারের মানুষরা?
সম্প্রতি এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল খোদ অমিতাভ বচ্চনকে৷ কিন্তু রুপোলি দুনিয়ায় নাতনীকে স্বাগত জানাতে এখনও তৈরি নন তিনি৷ অবশ্য খোলাখুলি সে কথা জানাননি৷ বরং সবুজ সংকেত যে নেই, তা তাঁর ঘুরিয়ে দেওয়া উত্তরেই স্পষ্ট৷ বিগ বি জানিয়েছেন, নভ্যা সিনেমায় নামছেন, এরকম কোনও কথা তিনি অন্তত জানেন না৷ অবশ্য তিনি আরও খোলসা করে বলেছেন, “ও তো এখনও পড়াশোনা করছে৷ এখনই অভিনয় করবে কী করে? আমার মনে হয় না ও এখনই্ বলিউডে পা রাখবে৷”
তবে বলিঅন্দরে অনেকের ধারনা, বিগ বি বলতে না চাইলেও প্রস্তুতিপর্ব এখনওই শুরু করে দিয়েছেন নব্যা৷ এমনকী নভ্যার অভিনয় দুনিয়ার আসার কথা একেবারে উড়িয়েও দেননি বিগ বি৷ সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি জনপ্রিয়তা কুড়োচ্ছেন এবং শাহরুখের ছেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চাকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে দুই পরিবার, তাতে একে পাবলিসিটি স্টান্ট হিসেবেই ভাবছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও
-
পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?
-
ইজরায়েলগামী বিমান ‘ক্র্যাশ’ করার চেষ্টা! গ্রেপ্তার সহ-পাইলট, ‘সন্ত্রাসবাদী হামলা’, বলল তেল আভিভ