Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Benjamin Netanyahu

ইজরায়েলগামী বিমান ‘ক্র্যাশ’ করার চেষ্টা! গ্রেপ্তার সহ-পাইলট, ‘সন্ত্রাসবাদী হামলা’, বলল তেল আভিভ

বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা জরুরি সংকেত পাঠানো হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২১:৫৭

options
link
ইজরায়েলগামী বিমান ‘ক্র্যাশ’ করার চেষ্টা! গ্রেপ্তার সহ-পাইলট, ‘সন্ত্রাসবাদী হামলা’, বলল তেল আভিভ zoom
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি।
Advertisement

ইজরায়েলগামী বিমানের হামলাকারী সহ-পাইলটকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। বুধবার সন্ধ্যায় এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ইজরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসবাদী হানা হিসাবেই দেখছে। তবে নেতানিয়াহু বা তাঁর দপ্তর এখনও এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেনি।

একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, যাত্রীদের অধিকাংশই ছিলেন ইজরায়েলি। পাইলট বিমানটিকে ‘ক্র্যাশ’ করার চেষ্টা করেছিলেন। যাত্রীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গোটা ঘটনাটিকে একটি ‘বড় বিপর্যয়’ হিসাবে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে তিনি আরও বলেন, “হামলাকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। যে সমস্ত যাত্রী এবং বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেন এবং হামলাকারীকে নিরস্ত্র করেন, তাঁরা বীরত্বের পরিচয় দিয়েছেন। তাঁদের আমি কুর্নিশ জানাই।” অন্যদিকে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ-সহ অন্যান্য কর্মকর্তারা বলেন, “এই ঘটনা একটি সন্ত্রাসী হামলার চেষ্টা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা জরুরি সংকেত পাঠানো হয়। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর  প্রতিবেদন অনুযায়ী বিমানটি প্রথমে ‘৭৭০০’ স্কোয়াউক কোড’ প্রেরণ করে, যা সাধারণ জরুরি অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সংকেত। এর কয়েক সেকেন্ড পর বিমানটি থেকে ‘৭৫০০ ট্রান্সপন্ডার কোড’ প্রেরণ করা হয়। সাধারণত উড়ান হাইজ্যাক হলে এই সংকেত পাঠানো হয়। এরপরই বিমানটি যাত্রাপথ বদল করে সৌদির অভিমুখে উড়তে থাকে। তারপরই উদ্বেগ তৈরি হয়।

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ককপিটে আচমকা বচসায় জড়িয়ে পড়েন দুই পাইলট। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর দাবি, এক পর্যায়ে এক পাইলট অপরজনকে ছুরি দিয়ে কোপান। তারপরই বিমানের ভিতর হুলস্থুল পড়ে যায়। আক্রমণকারীকে নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে কয়েকজন যাত্রী এবং বিমানকর্মীরা। কিন্তু কী কারণে দুই পাইলটের মধ্যে বচসা বেঁধেছিল, তা স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.