সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সে (Netflix) এবার হইচই ফেলে দিতে আসছেন অনিল কাপুর (Anil Kapoor) ও তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুর (Harshvardhan Kapoor)। ছবির নাম ‘থর’। রহস্য, অ্যাকশনে মোড়া এই ছবি দিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন অনিল ও হর্ষবর্ধন। এর আগে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’ সিরিজে দেখা গিয়েছিল বাপ-ছেলেকে।
এক প্রতিশোধের গল্পই উঠে আসবে এই ছবিতে। এখানে হর্ষবর্ধনের চরিত্রে নাম সিদ্ধার্থ। যে অ্যান্টিক পাচারের সঙ্গে যুক্ত। অন্যদিকে, পুলিশের চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর। এই ছবিতে হর্ষবর্ধনের বিপরীতে দেখা যাবে ফতিমা সানা শেখকে। এই ছবির পরিচালক রাজ সিং চৌধুরী। ছবির চিত্রনাট্যও তারই লেখা।
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
প্রকাশ্যে এসেছে এই ছবিরই ট্রেলার। যেখানে দেখা গিয়েছে, অনিল ও হর্ষবর্ধনকে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে। ৬ মে মুক্তি পাবে এই ছবি।
[আরও পড়ুন: হুবহু এক, কঙ্গনার শাড়ি নকল করে তৈরি আলিয়ার বিয়ের পোশাক? কটাক্ষ নেটিজেনদের]
তবে এই ছবিতে শুধু অভিনয় নয়। প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন হর্ষবর্ধন। তাঁর কথায়, ‘বহুদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম। এবার দর্শকদের এই ছবিটা ভাল লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আসলে, এই ছবিটা একেবারে অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। ‘
[আরও পড়ুন: সাফল্যের শীর্ষে মাধবনপুত্র, রুপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা পেল বেদান্ত]
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?